Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • লাভপুরে বিজেপির নির্বাচনী এজেন্টকে মারধর, প্রার্থীর ছেলেকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

লাভপুরে বিজেপির নির্বাচনী এজেন্টকে মারধর, প্রার্থীর ছেলেকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Online Desk এপ্রিল 23, 2026
loavpur.png

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচনের দিন ব্যাপক উত্তেজনা বীরভুমে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্ট তথা ২০২১ সালে লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল ও লাভপুরের প্রার্থীর ছেলে দেবরূপ ওঝাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সাঁইথিয়া থানার ভ্রমরকোল গ্রামে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আহত নির্বচনী এজেন্ট বিশ্বজিৎ মন্ডল জানায় ভোটের দিন সকালে তাঁদের কাছে খবর আসে ৬৮ নম্বর বুথে তৃণমূলের নেতা কর্মীরা আটক করে রেখেছে। খবর পাওয়া মাত্র বুথ পরিদর্শনে যান তিনি এবং সঙ্গে ছিলেন দেবরূপ ওঝা ও আরও একজন। বিশ্বজিৎ আরও জানান, বুথ কেন্দ্র থেকে মাত্র ১০০ মিটার দূরে তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। তারপর তাঁদের গাড়ি থেকে নামিয়ে রড মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তাত অবস্থায় বিশ্বজিৎ কে ফেলে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার ছেলে দেবরূপ ওঝাকে কে তুলে নিয়ে যায় তৃণমূলের গুন্ডারা।
বিশ্বজিতের দাবি, আজকে তিনি বুথ পরিদর্শনে গিয়েছিলেন। ফেরার সময় তৃণমূলের লোকজন তাঁদের উপর চড়াও হয়। লাঠি ইট ও রডের বাড়ি মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। বাকিদের তৃণমূল তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন বিশ্বজিৎ। তাঁদের অবস্থা নিয়ে চিন্তিত বিশ্বজিৎ। এই মুহুর্তে বিশ্বজিৎ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

Post Views: 110

Continue Reading

Previous: বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন, ১৫২ আসনে চতুর্মুখী লড়াই
Next: পুর নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত ইডির মুখোমুখি হতে হবে না সুজিতকে, জানাল হাইকোর্ট

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.