Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন, ১৫২ আসনে চতুর্মুখী লড়াই

বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন, ১৫২ আসনে চতুর্মুখী লড়াই

Online Desk এপ্রিল 23, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান, শেষমেশ বৃহস্পতিবার ১৬ টি জেলার মোট ১৫২টি আসনে অনুষ্ঠিত হচ্ছে বাংলার ভোট যুদ্ধ। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া – সর্বত্রই এখন ভোট উৎসবের মেজাজ। এবারের নির্বাচনে মূলত দুই ফুলের লড়াই হলেও, হাত ও কাস্তে হাতুড়ি ও সমানে সমানে লড়াই দিচ্ছে।
সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলবে ৷ প্রথম দফায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিম অংশের জেলাগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে ৷ এবারের ভোটে মূল লড়াই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উন্নয়ন’ বনাম বিজেপির ‘পরিবর্তনে’র মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রথম ১৫২ আসনের ভোট শতাংশ থেকে অনুমান করা যাবে সরকার গঠনের ম্যাজিক ফিগার। প্রথম দফার ভোটে সবার নজর থাকবে নন্দীগ্রামের দিকে৷ সেখানে হাই-ভোল্টেজ লড়াইয়ের মুখোমুখি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবার এই কেন্দ্রেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন৷ এবার তাঁর বিরুদ্ধে তৃণমূলের পবিত্র কর৷ এছাড়াও আসানসোলে অগ্নিমিত্রা পল বনাম তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায়ের লড়াইও বেশ উত্তেজনাপূর্ণ৷ উত্তরবঙ্গের কোচবিহারের মাথাভাঙায় নিশীথ প্রামাণিক এবং দিনহাটায় উদয়ন গুহর মতো হেভিওয়েট প্রার্থীরা চ্যালেঞ্জ জানাবেন প্রতিপক্ষকে।
অপরদিকে শুভেন্দু-পবিত্রের লড়াই যেমন রয়েছে, তেমন নজরে রয়েছে মুর্শিদাবাদের বহরমপুর। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের অধীর চৌধুরী। বহু বছর সংসদীয় রাজনীতির অন্দরমহলে অবাধ বিচরণ তাঁর। লোসকভায় কংগ্রেসের দলনেতাও ছিলেন তিনি। তবে ২০২৪ সালে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ইউসুফ পঠানের কাছে হারতে হয় তাঁকে। খোয়াতে হয় প্রদেশ কংগ্রেস সভাপতির পদও। বহরমপুর কেন্দ্রে লড়লেও তাঁর রাজনৈতিক বিচরণ ক্ষেত্র গোটা মুর্শিদাবাদ জেলা। নজর থাকবে রেজিনগর বিধানসভা কেন্দ্রের দিকে। এই কেন্দ্রেই লড়াইয়ে হুমায়ুন কবীর। এক সময় তৃণমূলে ছিলেন তিনি। কিন্তু ভোটের আগে আচমকা বেসুরো হতে শোনা যায়। তৃণমূল থেকে থেকে বেরিয়ে এসে তৈরি করেন নিজের দল। নাম দেন আম জনতা উন্নয়ন পার্টি। তিনি এ বার আসন বদলে লড়ছেন রেজিনগর থেকে। তবে ভোটের আগে তৃণমূলের প্রকাশ করা তাঁর ‘গোপন ভিডিয়ো’ নিয়ে কিছুটা বিপাকে হুমায়ুন। ভোটের মুখে অনেকেই তাঁর দল ছেড়েছেন। জোট ভেঙেছেন আসাদউদ্দিন ওয়েইসির দল মিমও। সেই হুমায়ুনের রেজিনগরে ফল নির্ধারণ হবে আগামী ৪ মে। আর এক হুমায়ুন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিদায়ী বিধায়ক। তিনি প্রাক্তন আইপিএস। তবে এ বার তাঁর আসন বদলেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি লড়ছেন ডোমকল কেন্দ্র থেকে। আসন বদল হুমায়ুনের ফলে ছাপ ফেলবে কি না, তা বৃহস্পতিবার নির্ধারণ করবেন ডোমকলের ভোটারেরা। সব মিলিয়ে বেশ জমজমাট এবারের নির্বাচন।

Post Views: 113

Continue Reading

Previous: অন্য দলের প্রার্থীকে ভোট দিলেই পড়ছে বিজেপিতে! চাঞ্চল্যকর অভিযোগ বড়ঞায়, অস্বীকার কমিশনের
Next: লাভপুরে বিজেপির নির্বাচনী এজেন্টকে মারধর, প্রার্থীর ছেলেকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.