Skip to content
মে 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দুপুরেই আঁধার নামল কলকাতায়! ঝেঁপে বৃষ্টি মহানগরে, সতর্কতা জারি দক্ষিণবঙ্গের ছয় জেলায়

দুপুরেই আঁধার নামল কলকাতায়! ঝেঁপে বৃষ্টি মহানগরে, সতর্কতা জারি দক্ষিণবঙ্গের ছয় জেলায়

Online Desk মে 29, 2026
1000330202.jpg

ওঙ্কার ডেস্ক: তীব্র দাবদাহ থেকে সাময়িক স্বস্তি। কলকাতায় শুক্রবার দুপুর থেকেই শুরু হল ঝেঁপে বৃষ্টি। আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে ঝড়ও শুরু হয়েছে মহানগরে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের ছয় জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

শুক্রবার সকাল থেকে গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। এদিন দিনের শুরু থেকে আকাশের মুখ ভার থাকলেও তা আরও গাঢ় কালো হয়ে ওঠে দুপুরে। তীব্র দাবদাহ থেকে স্বস্তি দিয়ে দুপুরে শুরু হয় বৃষ্টি। সেই সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেও ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। কলকাতার সল্টলেক, যাদবপুর—সহ বিস্তীর্ণ জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বজ্রপাতেরও খবর মিলেছে। তবে বজ্রাঘাতে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও সামনে আসেনি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের পর বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরম্রে। মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে এই জেলাগুলিতে। শুক্রবারের পরে শনিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে দক্ষিণের জেলাগুলি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

Post Views: 13

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়লেও ছেলের জন্য উপ-মুখ্যমন্ত্রীর পদ চাইলেন সিদ্দারামাইয়া!
Next: পয়লা আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনা, এই কাজ রাজ্যের জন্য দায়বদ্ধতা বললেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

Untitled.png

পালাবদলের পর পাহাড়ের উন্নয়নে নজর মুখ্যমন্ত্রীর, একাধিক বিধায়কের সঙ্গে সারলেন বৈঠক

Online Desk মে 29, 2026
Ranchi.jpg

সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস রাঁচিতে, গ্রেপ্তার ৫

Online Desk মে 29, 2026
Untitled.png

টিকিট কনফার্মড হয়ে যাওয়ার পরেও যেতে যেতে পারেননি যাত্রী, আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন যাত্রী

Online Desk মে 29, 2026

You may have missed

Untitled.png

পালাবদলের পর পাহাড়ের উন্নয়নে নজর মুখ্যমন্ত্রীর, একাধিক বিধায়কের সঙ্গে সারলেন বৈঠক

Online Desk মে 29, 2026
Ranchi.jpg

সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস রাঁচিতে, গ্রেপ্তার ৫

Online Desk মে 29, 2026
Untitled.png

টিকিট কনফার্মড হয়ে যাওয়ার পরেও যেতে যেতে পারেননি যাত্রী, আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন যাত্রী

Online Desk মে 29, 2026
death.jpg

মহারাষ্ট্রে বিষমদের বলি ১৫! আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বহু

Online Desk মে 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.