Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়লেও ছেলের জন্য উপ-মুখ্যমন্ত্রীর পদ চাইলেন সিদ্দারামাইয়া!

মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়লেও ছেলের জন্য উপ-মুখ্যমন্ত্রীর পদ চাইলেন সিদ্দারামাইয়া!

Online Desk মে 29, 2026
WhatsApp-Image-2026-05-29-at-1.56.49-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: ক্ষমতার টানাপোড়েনের মাঝে কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন সিদ্দারামাইয়া। কিন্তু পদ ছাড়লেও এবার নিজের ছেলের জন্য সে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর পদ চাইলেন তিনি। সূত্রের খবর, সিদ্দারামাইয়া তাঁর বিধায়ক ছেলে যতীন্দ্র সিদ্দারামাইয়ার জন্য কংগ্রেস হাইকম্যান্ডের কাছে এই দাবি করেছেন।

সূত্রের খবর, সিদ্দারামাইয়া হাত শিবিরের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন, প্রবীণ কংগ্রেস নেতা কেজে জর্জ এবং জি পরমেশ্বর কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) সভাপতি হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সিদ্দারামাইয়ার মত, তাই এর পরিবর্তে দুই নেতাকেই রাজ্য মন্ত্রিসভায় জায়গা দেওয়া হোক। দিল্লিতে শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে সিদ্দারামাইয়ার একের পর এক বৈঠকের মধ্যেই এই ঘটনার কথা সামনে আসে। শুক্রবার, বিদায়ী মুখ্যমন্ত্রী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন।

অন্য দিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে প্রশংসা করেছেন কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। শুক্রবার তিনি সিদ্দারামাইয়ার রাজনৈতিক যাত্রাকে দৃঢ়তা, অধ্যবসায় এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে বর্ণনা করেন। এক বিবৃতিতে শিবকুমার বলেন, মহীশূর জেলার একটি সাধারণ গ্রাম থেকে মুখ্যমন্ত্রীর পদে সিদ্দারামাইয়ার উত্থান এটাই প্রমাণ করে, সুযোগের সঙ্গে নিষ্ঠা ও কঠোর পরিশ্রম কীভাবে একটি অসাধারণ রাজনৈতিক জীবন গড়ে তুলতে পারে। শিবকুমার বলেন, ‘ঈশ্বর বর বা অভিশাপ দেন না। তিনি কেবল সুযোগ দেন। আসল কথা হলো, আমরা সেই সুযোগগুলোকে কীভাবে কাজে লাগাই। সিদ্দারামাইয়ার জীবন এই ভাবনার অন্যতম সেরা প্রতিফলন।’

Post Views: 58

Continue Reading

Previous: নাবালিকা ধর্ষণ মামলায় আশারাম বাপুর আজীবন কারাদণ্ডের আদেশ বহাল রাখল রাজস্থান হাইকোর্ট
Next: দুপুরেই আঁধার নামল কলকাতায়! ঝেঁপে বৃষ্টি মহানগরে, সতর্কতা জারি দক্ষিণবঙ্গের ছয় জেলায়

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.