ওঙ্কার ডেস্ক: এবছর কলকাতার দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকতা মেট্রো চালু করছে৩ বিশেষ মেট্রো পরিষেবা। মেট্রো কতৃপক্ষ থেকে জানানো হয়েছে এবার পুজোর ভিড় সামলাতে গত বছরের থেকে ৬৫১টি বেশি রেল চলবে। পুজোর ছয় দিন কলকাতা জুড়ে চলবে মোট ৩০২১টি মেট্রোরেল। বিপুল ভিড় সামলাতেই কলকাতা মেট্রোর এই উদ্যোগ বলে জানিয়েছে কতৃপক্ষ।
রেল কতৃপক্ষ জানিয়েছে এ বছর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট ৩০২১টি বিশেষ মেট্রো চলবে শহরের বিভিন্ন রুটে। ফলে এবারের পূজোর ভিড় সামলাতে পরিবহন ব্যবস্থায় স্বস্তি আসবে বলেই আশা করা হচ্ছে। কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, এই ছয় দিনে প্রায় ৯০.৬৩ লক্ষ যাত্রী পরিবহন সম্ভব হবে, যা গত বছরের প্রকৃত যাত্রীসংখ্যার তুলনায় প্রায় ১২০ শতাংশ বেশি।
শুধু উত্তর-দক্ষিণ করিডর নয়, এবারের বিশেষ পরিষেবা বিস্তৃত হচ্ছে নতুন রুটেও। পার্পেল লাইনের জোকা থেকে মজেরহাট, ইয়ালো লাইনের নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট এবং গ্রীন লাইনের এসপ্ল্যানেড থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পূজোর দিনগুলিতে ট্রেন চলবে বিশেষ সূচি মেনে। প্রথমবারের মতো পার্পেল লাইনের এবং ইয়ালো লাইনে পূজো যাত্রীদের চাপ সামলাতে প্রস্তুতি নিচ্ছে মেট্রো রেল। সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন মেট্রো চলবে ভোররাত অবধি, রাত প্রায় চারটে পর্যন্ত মিলবে পরিষেবা। এতে দর্শনার্থীদের জন্য রাতে প্যান্ডেল ঘোরা অনেক বেশি সহজ হবে।
যাত্রীদের সুবিধার জন্য টিকিট ব্যবস্থাপনাতেও আনা হয়েছে পরিবর্তন। স্মার্ট কার্ড ব্যবহারের প্রচলন বাড়ানো হয়েছে, যাতে ভিড় এড়িয়ে সহজে যাতায়াত করা যায়। নিরাপত্তা আমানত কমানো হয়েছে, সর্বনিম্ন মূল্যের সীমাও হ্রাস করা হয়েছে এবং স্মার্ট কার্ডের মেয়াদ বাড়িয়ে দশ বছর করা হয়েছে। ফলে যাত্রীদের জন্য এটি আরও সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি বিকল্প হয়ে উঠবে। পূজোর সময় যখন শহর কার্যত ঘুমায় না, তখন নাগরিকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এই উদ্যোগ নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ।
অপর দিকে পুজোর দিন গুলিতে সমস্যায় পরতে পারে নিত্য অফিস যাত্রীরা। পুজোর সময়েও খোলা থাকে বেশ কিছু দফতর। যেমন চিকিৎসা, দমকল, আপতকালীন সহয়াতা দফতর, পুলিশ বাহিনী, মিডিয়া সেক্টর, যাতায়াত ব্যবস্থাপনা সহ আরও বেশ কিছু। উৎসবের দিনগুলিতে মেট্রো পরিষেবা চালু হবে দুপুর থেকে, চলবে ভোররাত পর্যন্ত। এতে ভোগান্তির মুখে পরতে হবে এইসব সব সফতরে কর্মরত মানুষজনদের।
