Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অশ্লীল উদ্দেশ্য না থাকলে মেয়েদের হাত ধরে টানা অপরাধ নয়’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

‘অশ্লীল উদ্দেশ্য না থাকলে মেয়েদের হাত ধরে টানা অপরাধ নয়’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

Online Desk আগস্ট 13, 2025
madras-high-court.jpg

ওঙ্কার ডেস্ক: কোনও মহিলার হাত ধরে টানা অপরাধ নয়, যদি না সেটি অশ্লীল উদ্দেশ্যে হয়ে থাকে। এক মামলায় এমনটাই পর্যবেক্ষণ জানাল মাদ্রাজ হাইকোর্ট। ২০১৮ সালে বিশেষভাবে সক্ষম এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে বেকসুর খালাস করে দিল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ।

ঠিক কী অভিযোগ? সময়টা ছিল ২০১৫ সালের ৪ মে। মুরুগেসান নামের ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে রাস্তায় এক মহিলার হাত ধরে টানেন তিনি। শুধু তাই নয়, তাঁর জাত নিয়েও আপত্তিকর মন্তব্য করেন অভিযুক্ত। ট্রায়াল কোর্টে তিনি শ্লীলতাহানির অপরাধে দোষী সাব্যস্ত হন। আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ডের সাজা দেয়। মাদ্রাজ হাইকোর্ট জানায়, এই ঘটনায় সাক্ষী হিসেবে যারা ছিলেন, তাঁদের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। যাঁকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ, মানসিক প্রতিবন্ধকতার কারণে তিনি নিজের কথা স্পষ্ট ভাবে জানাতে পারেননি। সাক্ষী কখনও জানিয়েছেন তিনি ঘটনার প্রত্যোক্ষর্শী, কখনও আবার বলেছেন অভিযুক্ত চলে যাওয়ার পর তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন।

বিচারপতি আর এন মঞ্জুলা বলেন, ৩৫৪ ধারা তখনই প্রয়োগ করা যাবে, যখন ঘটনাটি এমন উদ্দেশ্য নিয়ে ঘটতে হবে যাতে মহিলার শ্লীলতাহানি হয়। শুধু তাই নয়, তা স্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হবে। তাই এ ক্ষেত্রে মহিলার হাত টানা শালীনতার বোধে আঘাত করতে পারে কিন্তু উদ্দেশ্য প্রমাণিত না হলে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না।

Post Views: 224

Continue Reading

Previous: চালু হচ্ছে কলকাতা মেট্রোর তিনটি প্রত্যাশিত রুট; উদ্বোধনে মোদীর উপস্থিতি নিয়ে জল্পনা
Next: নবান্ন অভিযানে পুলিশকে আক্রমণ, গ্রেফতার এক যুবক

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.