Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • উত্তেজনার আবহে বদল মহেশতলার এসডিপও, রুটিন বদল দাবি পুলিশের

উত্তেজনার আবহে বদল মহেশতলার এসডিপও, রুটিন বদল দাবি পুলিশের

Online Desk জুন 14, 2025
WhatsApp-Image-2025-06-14-at-12.29.33-PM.jpeg

ওঙ্কার ডেস্ক : মহেশতলার অশান্তির পর ফের রাজ্য পুলিশে রদবদল। মহেশতলার অশান্তির পর ফের রাজ্য পুলিশে রদবদল। মহেশতলার এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার ইনস্পেক্টর ইন চার্জ (আইসি)–সহ বদলি করা হল একাধিক পুলিশ আধিকারিককে। মালদহের রতুয়া থানার আইসি ও সার্কেল ইন্সপেক্টরকেও অন্যত্র পাঠানো হয়েছে।

রবীন্দ্রনগর থানার বর্তমান আইসি মুকুল মিঁয়াকে বদলি করে পাঠানো হয়েছে দার্জিলিঙে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজনকুমার রায়কে। অন্যদিকে, মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকেও সরিয়ে পাঠানো হয়েছে স্টেট আর্মড পুলিশ (SAP)-এর তৃতীয় ব্যাটেলিয়নের সহকারী কমান্ডান্ট হিসেবে। নতুন এসডিপিও হিসেবে দায়িত্ব পেলেন সৈয়দ রেজাউল কবীর, যিনি এর আগে রাজারহাট থানার আইসি পদে ছিলেন।

তবে এই বদলিকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কারণ, কিছুদিন আগেই মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রবল সংঘর্ষ বেধে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, গোলমালের সময় বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর চালানো হয়। উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে পুলিশ। তাদের লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। একাধিক পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে। রাত পর্যন্ত উত্তপ্ত ছিল গোটা এলাকা। এখনও চলছে পুলিশি টহল।

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলে বিরোধীরা। অভিযোগ ওঠে, পুলিশের তরফে যথাযথভূমিকা নেওয়া হয়নি। সেই প্রেক্ষিতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী এবং অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে এক সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন, কারও গাফিলতির প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এই অবস্থার মধ্যেই রবীন্দ্রনগর থানার আইসি-সহ একাধিক পুলিশ আধিকারিক বদলি হওয়ায় অনেকেই ঘটনাদুটিকে একসঙ্গে মিলিয়ে দেখছেন। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, এটি একেবারেই রুটিন বদলি, এর সঙ্গে সাম্প্রতিক ঘটনার কোনও সম্পর্ক নেই।

Post Views: 170

Continue Reading

Previous: পাল্টা আঘাত হানছে ইরান, বাঙ্কারে আশ্রয় ইজরায়েলের প্রধানমন্ত্রীর
Next: লুক প্রকাশ্যেই চমক! নিত্যানন্দ অবতারে নীল পোশাকে ধরা দিলেন যিশু সেনগুপ্ত

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.