Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মালদার ছেলে BSF-এর জওয়ানের মৃত্যু মণিপুরে

মালদার ছেলে BSF-এর জওয়ানের মৃত্যু মণিপুরে

Online Desk এপ্রিল 11, 2026
WhatsApp-Image-2026-04-11-at-4.14.29-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ মালদার, মোথাবাড়ির উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজান টোলা এলাকার বাসিন্দা বছর ৩৪-এর মিঠুন মণ্ডল। ১৭০ ব্যাটালিয়নের BSF-এর জওয়ান ছিলেন তিনি। মণিপুরের উখরুল জেলার মংকোট চেপুতে টহল দেওয়ার সময় অজানা দিক থেকে আসা গুলিতে বিদ্ধ হয়ে শহিদ হন মিঠুন। স্বাভাবিক ভাবেই এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। ছেলের অকাল মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন বছর ৬১ বছর বয়সী বাবা মন্টু মণ্ডলও।
মন্টু মণ্ডল কৃষিকাজ করে সংসার চালাতেন। দুই ভাইয়ের মধ্যে মিঠুনই ছিলেন বড় এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট ভাই বাবার সঙ্গে কৃষিকাজে সাহায্য করেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর ১১ মাস আগে মিঠুন মণ্ডল বিএসএফ-এর ১৭০ ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কনস্টেবল পদে যোগ দেন। প্রায় ৬ বছর আগে তার বিয়ে হয়। স্ত্রী ২৬ বছর বয়সী সুলেখা মণ্ডল এবং তাদের দুটি ছোট সন্তান। ৫ বছরের ছেলে ও ৩ বছরের মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর খবরে কার্যত ভেঙে পড়েছেন স্ত্রী, ছোট ছোট সন্তানদের নিয়ে এখন অনিশ্চয়তার মুখে পরিবার।
পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টার সময় ডিপার্টমেন্ট থেকে ফোনে জানানো হয়— “মিঠুনের গুলি লেগেছে, তার অবস্থা আশঙ্কাজনক।” প্রায় ১৫ মিনিট পর আবার ফোন করে জানানো হয়— “মিঠুন শহিদ হয়ে গেছেন।”
এই খবর পাওয়ার পর থেকেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা-ও, যিনি ছেলের মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন।

Post Views: 118

Continue Reading

Previous: নির্বাচনের আগে কেন পুরনো মামলায় সক্রিয় ইডি? মানুষের সঙ্গে মনস্তাত্তিক খেলা?
Next: শান্তিবৈঠকে মিনাবের নিহত শিশুদের সঙ্গে ইরানের প্রতিনিধি দল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.