Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ১০০ দিনের কাজে মোদী সরকারের শর্তে বিরক্ত মুখ্যমন্ত্রী, প্রকাশ্যে ছিঁড়লেন কাগজ

১০০ দিনের কাজে মোদী সরকারের শর্তে বিরক্ত মুখ্যমন্ত্রী, প্রকাশ্যে ছিঁড়লেন কাগজ

Online Desk ডিসেম্বর 9, 2025
mamata-ffg.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে একাধিকবার ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে সরব হয়েছেন। এ বার কোচবিহারের জনসভা থেকে মোদী সরকারকে নিশানা করে প্রকাশ্যে কাগজ ছিঁড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

তৃণমূল সুপ্রিমো এদিন সভা থেকে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে সরব হন। তৃণমূল নেত্রী অভিযোগ করেন, ‘দেশে আমরা সেরা ছিলাম বলেই ১০০ দিনের কাজ, গ্রামীণ সড়ক যোজনা, আবাস যোজনা— সব বন্ধ করে দিয়েছে।’ এখানেই না থেমে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, ‘শুধুমাত্র ১০০ দিনের কাজেই ৫১ হাজার ৬১৭ কোটি টাকা পাইনি। ভোটের মুখে আবার কিছু টাকা দিয়ে বলবে— এই তো দিলাম! পরে বলবে— কাজ হয়নি, তাই টাকা ফেরত নিলাম।’

সভা চলাকালীন মোদী সরকারের পাঠানো একটি চিঠি তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন্দ্র টাকা আটকে রেখেছে। প্রায় এক বছর পর চিঠি পাঠিয়ে অসম্ভব শর্ত চাপিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘বলছে ৬ ডিসেম্বর থেকে কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে— সময় কোথায়? ডিসেম্বর চলে গেল, ফেব্রুয়ারিতে নির্বাচন। একটি গ্রামসভায় নাকি ১০ জন কাজ পাবে! এক পরিবারেই তো ১০ জন থাকে! আবার বলছে ট্রেনিং দিতে হবে। কবে দেব? কবে কাজ করাবে?’ এরপর একটি কাগজ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই অর্ডারের কোনও ভ্যালু নেই। এটা ভ্যালুলেস। বাংলার মানুষ ভিক্ষে চায় না। তোমাদের অর্ডারকে ছিঁড়ে ফেলে দিচ্ছি।’

Post Views: 193

Continue Reading

Previous: ধর্মীয় পর্যটনের জন্য প্রস্তাব জমা দেয়নি পশ্চিমবঙ্গ, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর
Next: অষ্টম বেতন কমিশন, কেন্দ্রের কী জবাব মিললো সংসদে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.