Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, প্রতিবাদ করলেন বিজেপি বিধায়ক

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, প্রতিবাদ করলেন বিজেপি বিধায়ক

Online Desk ডিসেম্বর 29, 2025
ASIM.jpg

ওঙ্কার ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্ট। প্রতিবাদে সরব হলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। তাঁর দাবি, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও উনি একজন নারী, আর বাংলার মুখ্যমন্ত্রী। তবে বিজেপি বিধায়কের সৌজন্যের আড়ালে রাজনৈতিক আক্রমণ রয়েছে বলেই মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
মুখ্যমন্ত্রীকে বিয়ে করার কুপ্রস্তাব দিয়ে সমাজ মাধ্যমে ব্যাঙ্গাত্মক পোস্ট করেন এক মুসলিম ব্যক্তি। এই ঘটনার পরেই প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। তিনি দাবি করেছেন, “রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে। তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে আমি আশা করেছিলাম এই পোস্টের বিরোধিতায় তাঁর নিজের রাজনৈতিক দলের কর্মীরা এবং নেতৃত্বরা সরব হবেন। কিন্তু এমন কিছু দেখা গেল না। কেউ একটা প্রতিবাদ করলো না। আমার মনে হয়েছে, তাই আমি প্রতিবাদ করেছি।
রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি চঞ্চল দেবনাথ বলেন, ‘বিজেপি বিধায়ক অসীম সরকার যদি মন থেকে একথা বলে থাকেন, তালে তাঁর সঙ্গে সহমত পোষণ করছি।’ কিন্তু বিজেপি বিধায়কের বক্তব্যে রাজনৈতিক গন্ধ রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল নেতা। তিনি জানান, ‘তাঁদের দলের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ বলেন গরুর দুধে সোনা আছে। সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেন। তখন প্রতিবাদ হয় না কেন?’

Post Views: 250

Continue Reading

Previous: মুক্তি পেয়েছে ‘হোক কলরব’-এর টিজার, তবে কেন সাইবার ক্রাইমের দ্বারস্থ হলেন পরিচালক রাজ চক্রবর্তী?
Next: বাংলাদেশ নিয়ে বলিউডে বাক্যবাণ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.