Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলাদেশ নিয়ে বলিউডে বাক্যবাণ

বাংলাদেশ নিয়ে বলিউডে বাক্যবাণ

Online Desk ডিসেম্বর 29, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বর্তমানে উত্তপ্ত প্রতিবেশী দেশ বাংলাদেশ। দীপু দাসের হত্যার নিন্দায় সরব ভারতীয় নাগরিকরা। কেবল সাধারণ মানুষ নয় না না বিশিষ্ট মহল থেকেও মতামত উঠে এসেছে। সেক্ষেত্রে বাদ নেই বলিউডও। দীপু দাসের হত্যার নিন্দা করে কিছু দিন আগেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে একটি পোস্ট করেছিলেন জাহ্নবী কাপুর। তবে এবার ওই পোস্ট নিয়ে এবার ধ্রুব রাঠি নিশানা করছেন জাহ্নবী কাপুরকে। অভিযোগ উঠছিল অনেকদিন ধরেই বলিউড তারকারা এ বার ধ্রুব রাঠীর নিশানায়। ‘ধুরন্ধর’ ছবির ঝলক মুক্তির সময় থেকেই সমালোচনা করছেন এই নেটপ্রভাবী। পরিচালক আদিত্য ধরকে একহাত নিয়েছেন তিনি। কিছু দিন আগেই দীপিকা পাড়ুকোন-সহ বিপাশা বসু, কাজল, প্রিয়ঙ্কা চোপড়াকেও খোঁচা দিয়েছেন তিনি। নেটাগরিকের দাবি, জাহ্নবী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয় নিয়ে কথা বলার পরেই তাঁকে কটাক্ষ করছেন ধ্রুব রাঠী। কিন্তু এবার এই বিষয়ে মুখ খুলেছেন ধ্রুব রাঠী। ধ্রুব রাঠী প্রশ্ন তোলেন, মানুষ সমাজমাধ্যমে যা-ই দেখেন, তাই কী ভাবে বিশ্বাস করে যান? তিনি তাঁর ভিডিয়োয় বলেন, “ঈশ্বর তো তোমাকে মস্তিষ্ক দিয়েছেন। সেটার ব্যবহার করছ না কেন? বিজেপি-র আইটি সেল থেকে যা পোস্ট করবে, তোমরা সেটাই অন্ধের মতো বিশ্বাস করবে?” বাংলাদেশ নিয়ে যেদিন শ্রীদেবী কন্যা কথা বলেছিলেন সমাজমাধ্যমে, সেই দিনই আধ ঘণ্টার ভিডিয়োটি পোস্ট করেছিলেন তিনি। এত দ্রুত আধ ঘণ্টার ভিডিয়ো কি বানানো সম্ভব? প্রশ্ন তুলেছেন ধ্রুব। তাঁর দাবি, জাহ্নবী পোস্ট করার আগেই তাঁর ভিডিয়ো তৈরি ছিল। দ্বিতীয়ত, তিনি বলেছেন, “আমি নিজেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভিডিয়ো তৈরি করেছি। তাই জাহ্নবীকে এই কারণে কেন আমি সমালোচনা করব? আমি তোমাদের মতো ঘুরিয়ে সমালোচনা করি না। আমি যা বলি, মুখের উপর বলি। না আমি তোমার বাবাকে ভয় পাই, না কোনও বলিউড তারকাকে ভয় পাই।” এ বিষয়ে এখনো অবশ্য কোন কথা বলেননি জাহ্নবী।

Post Views: 225

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, প্রতিবাদ করলেন বিজেপি বিধায়ক
Next: নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনির আবেদন হুমায়ুন কবীরের; পুলিশ বাহিনীর উপর আস্থা রাখতে পারছেনা পরিবার

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.