Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলিতে মোদি, স্মারক মুদ্রা প্রকাশ করে দিলেন বিশেষ বার্তা

আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলিতে মোদি, স্মারক মুদ্রা প্রকাশ করে দিলেন বিশেষ বার্তা

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-7.webp

ওঙ্কার ডেস্ক: শনিবার সকাল থেকেই সাজো সাজো রব আইআইটি খড়গপুর চত্বরে। দেশের প্রথম আইআইটি-র ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে এদিন ফের রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সকাল পৌনে দশটা নাগাদ ক্যাম্পাসে পৌঁছন তিনি।এবারের সফরে মোদির সঙ্গে আছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাস জুড়ে ছিল কড়া নিরাপত্তা।

অনুষ্ঠানের শুরুতে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠানের ৭৫ বছরের যাত্রার প্রতীক হিসেবেই এই সংখ্যাটা বেছে নেওয়া হয়েছিল। ‘ভয়েসেস ফর বিকশিত ভারত’ শীর্ষক এই পর্বে পড়ুয়াদের প্রশ্নের উত্তর দেন তিনি। এরপর স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি প্রদর্শনী ঘুরে দেখেন মোদি। জানা গিয়েছে, এই প্রতিষ্ঠানেই প্রথম শুরু হয়েছে চিকিৎসা সংক্রান্ত কোর্স। সেই সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখেন তিনি।

পরে নেতাজি অডিটোরিয়ামে হয় মূল অনুষ্ঠান। সেখানে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী। তারপর একে একে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্মারক মুদ্রার উন্মোচন। আইআইটি খড়গপুরের ৭৫ বছর এবং গোটা আইআইটি ব্যবস্থার জন্মলগ্নকে স্মরণ করেই এই বিশেষ মুদ্রা এনেছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর হাত ধরেই তা প্রকাশিত হয়। এরপর ভাষণ দেন মোদি।

অনুষ্ঠান শেষে এদিনই তাঁর বিহারের বৈশালী এবং উত্তরপ্রদেশের লখনউ যাওয়ার কথা রয়েছে। সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

Continue Reading

Previous: চান্দেল থেকে সুগনু — বিষাক্ত দেশি মদ খেয়ে মৃত্যুমিছিল মণিপুরে, ৩০০-র বেশি চিকিৎসাধীন হাসপাতালে!
Next: গাউন-হ্যাটের বদলে উত্তরীয়, ডিগ্রি প্রদান অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতির পক্ষে সওয়াল উচ্চশিক্ষামন্ত্রীর

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.