Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাটনায় মাঝগঙ্গায় ঝোড়ো হাওয়ায় নৌকা উল্টে মৃত্যু যাত্রীদের; দেহ উদ্ধার ৩

পাটনায় মাঝগঙ্গায় ঝোড়ো হাওয়ায় নৌকা উল্টে মৃত্যু যাত্রীদের; দেহ উদ্ধার ৩

Online Desk মে 28, 2026
ganga-accident.png

ওঙ্কার ডেস্ক: বিহারের পাটনায় গঙ্গায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় মৃত্যু হল অন্তত তিনজনের। মৃতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনায় এখনও কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। দুর্ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে খবর, পাটনার বরহ এলাকার উমনাথ ঘাটের কাছে একটি ছোট নৌকায় করে নদী পার হচ্ছিলেন কয়েকজন মহিলা, শিশু ও পুরুষ। নৌকাটিতে মোট প্রায় ১৪ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। মাঝনদীতে পৌঁছতেই আচমকা আবহাওয়ার পরিবর্তন হয়। প্রবল ঝোড়ো হাওয়া ও নদীর তীব্র স্রোতের মধ্যে নৌকাটি ভারসাম্য হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই সেটি উল্টে যায়। যাত্রীরা নদীতে ছিটকে পড়েন এবং শুরু হয় হাহাকার।
ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষজন প্রথমে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে ঘটনাস্থলে পৌঁছয় এসডিআরএফ, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। উদ্ধারকারীরা নদীতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। তবে কয়েকজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এবং চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও কয়েকজনের খোঁজ মিলছে না। তাঁদের সন্ধানে নদীতে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ডুবুরি নামানো হয়েছে এবং উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে বিশেষ নৌকাও। রাত পর্যন্ত অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর স্থানীয়দের একাংশ নদীপথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ উঠেছে, নৌকাটিতে নির্ধারিত সংখ্যার তুলনায় বেশি যাত্রী ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি লাইফ জ্যাকেট বা পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকার অভিযোগও উঠেছে। প্রশাসনের তরফে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Views: 97

Continue Reading

Previous: হিংসা ছড়ানোর অভিযোগে ধৃত দুর্গাপুরের তৃণমূল কাউন্সিলর, কোর্টে হাজির করাতেই উঠল ‘চোর চোর’ স্লোগান
Next: ‘দাদাকে আমি মনে করাতে চাই আমি ইভেন্টটা ইডেনে চেয়েছিলাম’ সৌরভের বক্তব্য নিয়ে পাল্টা শতদ্রু দত্ত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.