Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘দাদাকে আমি মনে করাতে চাই আমি ইভেন্টটা ইডেনে চেয়েছিলাম’ সৌরভের বক্তব্য নিয়ে পাল্টা শতদ্রু দত্ত

‘দাদাকে আমি মনে করাতে চাই আমি ইভেন্টটা ইডেনে চেয়েছিলাম’ সৌরভের বক্তব্য নিয়ে পাল্টা শতদ্রু দত্ত

Online Desk মে 28, 2026
FotoJet-6.jpg

ওঙ্কার ডেস্ক: পালাবদল হতেই খাতা খুলেছে GOAT কাণ্ডের। মে মাসে মেসি কাণ্ড কার্যত তোলপাড় ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। এরপর ঘটেছে পালাবদল জেলমুক্তি ঘটেছে অনুষ্ঠানের মূল উদ্যোগতা শতদ্রু দত্তর। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি সমস্ত কিছু খোলসা করে বলেছেন। শতদ্রু দত্ত মনে করেন, লিয়োনেল মেসির অনুষ্ঠান যুবভারতীর বদলে ইডেনে হলে বিশৃঙ্খলা এড়ানো যেত। মুখ পুড়ত না পশ্চিমবঙ্গের। একই মত বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। তা হলে কেন ইডেনে হল না অনুষ্ঠান? কেন যুবভারতীতে অনুষ্ঠান করতে হল মূল উদ্যোক্তা শতদ্রুকে? শতদ্রুর বক্তব্য, “দাদা (সৌরভ) মনে হয় ভুলে গিয়েছেন, আমি প্রথমে সিএবি-র কাছেই গিয়েছিলাম। কিন্তু সেই সময় নির্বাচন থাকায় আমাকে অনুমতি দিতে পারেনি সিএবি। আমি ২৫ দিন অপেক্ষা করেছিলাম।” এর পরেই বাধ্য হয়েই যুবভারতীতে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেন তিনি। শতদ্রু বললেন, “গোটা ভারত জুড়ে মেসির অনুষ্ঠান ছিল। তাই আর অপেক্ষা করার সময় ছিল না। কোথায় কোথায় অনুষ্ঠান হবে, সে বিষয়ে পুরো সূচি না জানালে মেসি চুক্তি সই করতেন না। আমরা ‘গোট ট্যুর’-এর কথা ঘোষণাও করতে পারতাম না। তাই ২৫ দিন অপেক্ষার পর সিদ্ধান্ত বদলাই। দাদা এবং সঞ্জয় দাসকে (সিএবি কোষাধ্যক্ষ) আগেই জানানো হয়েছিল। দাদা মনে হয় ভুলে গিয়েছেন।” যদিও সে কথা শুনে সৌরভ আরও এক বার স্পষ্ট করে জানালেন, ‘‘ইডেনেই মেসির অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিলাম আমরা।’’
শতদ্রু দত্তর মতে কেবলমাত্র কয়েকজনকেই দেওয়া হয়েছিল। কিন্তু মাঠে এসেছিলেন হিসাববহির্ভূত অনেকে। সৌরভ আরও বলেছিলেন, তাঁদের তরফে কোনও আপত্তি ছিল না। তিনি ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “কলকাতায় মেসি আসবে, আমি সিএবি প্রেসিডেন্ট, ইডেন পাওয়া যাবে না, হয় নাকি? আমি ফুটবল-পাগল লোক। মেসিকে দেখতে বার্সেলোনা যেতে পারি। ইংল্যান্ডে গিয়ে ক্রিকেট দেখি না, ‌ফুটবল দেখি। আইএসএলে ২০১৪ সাল থেকে মোহনবাগানের শেয়ারহোল্ডার। পাঁচ বার আইএসএল জিতেছি আমরা। মেসি ইডেনে আসবে শুনে সিএবি সদস্যেরা উৎফুল্ল ছিলেন। কিন্তু শতদ্রু নিজেই যুবভারতীতে নিয়ে গিয়েছিলেন। আমাদের জানাননি। জানানোর কথাও নয়। কারণ, পুরোটাই ওঁর সম্পত্তি। কোথায় অনুষ্ঠান হবে, সেটা উনিই ঠিক করবেন। আমরাও কিছু জানতে চাইনি।”

Post Views: 77

Continue Reading

Previous: পাটনায় মাঝগঙ্গায় ঝোড়ো হাওয়ায় নৌকা উল্টে মৃত্যু যাত্রীদের; দেহ উদ্ধার ৩
Next: সিবিএসই-র খাতা দেখার ভারপ্রাপ্ত সংস্থাকে জরিমানা করবে বোর্ড?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.