Skip to content
মে 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হিংসা ছড়ানোর অভিযোগে ধৃত দুর্গাপুরের তৃণমূল কাউন্সিলর, কোর্টে হাজির করাতেই উঠল ‘চোর চোর’ স্লোগান

হিংসা ছড়ানোর অভিযোগে ধৃত দুর্গাপুরের তৃণমূল কাউন্সিলর, কোর্টে হাজির করাতেই উঠল ‘চোর চোর’ স্লোগান

Online Desk মে 28, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: পালাবদলের পর কাটেনি এক মাস। তার আগেই কার্যত চুরমার হয়ে পড়ছে তৃণমূল। এবার তৃণমূলের দিকে চাঞ্চল্যকর অভিযোগ হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হয়েছিল তৃণমূলের ব্লক সভাপতি তথা কাউন্সিলর রাজীব ঘোষকে। আদালত চত্বরে তাঁকে জুতো দেখিয়ে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। আঙুল ওঠে বিজেপি কর্মীদের একাংশের দিকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী।হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার হন দুর্গাপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি তথা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব। তাঁকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হলে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। অভিযোগ, আদালতের সামনে আগে থেকে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। পুলিশি নিরাপত্তার মধ্যে রাজীবকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা তাঁকে লক্ষ্য করে জুতো দেখিয়ে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী।
হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার হন দুর্গাপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি তথা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব। তাঁকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হলে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। অভিযোগ, আদালতের সামনে আগে থেকে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। পুলিশি নিরাপত্তার মধ্যে রাজীবকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা তাঁকে লক্ষ্য করে জুতো দেখিয়ে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় সন্ত্রাস, হুমকি, টাকা তোলা এবং রাজনৈতিক অত্যাচারের সঙ্গে জড়িত ছিলেন রাজীব। বুধবার গভীর রাতে ইস্পাত নগরীর তানসেন এলাকায় গোপন বৈঠক করতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে পাকড়াও হন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে দুর্গাপুর থানার পুলিশ। পরে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে তাঁর উদ্দেশে স্লোগান দেওয়া হয়, ‘সন্ত্রাসের জবাব চাই’, ‘চোরকে শাস্তি দাও’। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, ‘‘তৃণমূলের ব্লক সভাপতি ভয় দেখিয়েছে মানুষকে। গরিব মানুষের টাকা লুট করেছে। নির্বাচনের আগে এবং পরে হিংসার ঘটনা ঘটিয়েছে। এই সব লোককে কোমরে দড়ি পরিয়ে আনা দরকার। এত প্রতারণা করেছে যে চোরে পরিণত হয়েছে। সেই জন্যই মুখ ঢাকা দিয়ে নিয়ে আসতে হচ্ছে।’’ তৃণমূলের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Post Views: 35

Continue Reading

Previous: কথা রাখলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, বঞ্চিত বিরল রোগে আক্রান্ত ৩ বছরের শিশু!
Next: পাটনায় মাঝগঙ্গায় ঝোড়ো হাওয়ায় নৌকা উল্টে মৃত্যু যাত্রীদের; দেহ উদ্ধার ৩

সম্পর্কিত গল্প

FotoJet-6.jpg

‘দাদাকে আমি মনে করাতে চাই আমি ইভেন্টটা ইডেনে চেয়েছিলাম’ সৌরভের বক্তব্য নিয়ে পাল্টা শতদ্রু দত্ত

Online Desk মে 28, 2026
ganga-accident.png

পাটনায় মাঝগঙ্গায় ঝোড়ো হাওয়ায় নৌকা উল্টে মৃত্যু যাত্রীদের; দেহ উদ্ধার ৩

Online Desk মে 28, 2026
CCC

কথা রাখলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, বঞ্চিত বিরল রোগে আক্রান্ত ৩ বছরের শিশু!

Online Desk মে 28, 2026

You may have missed

FotoJet-6.jpg

‘দাদাকে আমি মনে করাতে চাই আমি ইভেন্টটা ইডেনে চেয়েছিলাম’ সৌরভের বক্তব্য নিয়ে পাল্টা শতদ্রু দত্ত

Online Desk মে 28, 2026
ganga-accident.png

পাটনায় মাঝগঙ্গায় ঝোড়ো হাওয়ায় নৌকা উল্টে মৃত্যু যাত্রীদের; দেহ উদ্ধার ৩

Online Desk মে 28, 2026
Untitled.png

হিংসা ছড়ানোর অভিযোগে ধৃত দুর্গাপুরের তৃণমূল কাউন্সিলর, কোর্টে হাজির করাতেই উঠল ‘চোর চোর’ স্লোগান

Online Desk মে 28, 2026
CCC

কথা রাখলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, বঞ্চিত বিরল রোগে আক্রান্ত ৩ বছরের শিশু!

Online Desk মে 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.