Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অজানা রোগে অসুস্থ স্কুল ছাত্রীরা, আতঙ্ক ধুবুলিয়ায়

অজানা রোগে অসুস্থ স্কুল ছাত্রীরা, আতঙ্ক ধুবুলিয়ায়

Online Desk আগস্ট 22, 2025
Dhu-1.jpg

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : ফের স্কুলে ছাত্রী অসুস্থ। আর এ নিয়ে আতঙ্ক ছড়ালো নদিয়ার কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের ধুবুলিয়া থানার মায়াকোল এলাকায়। সকালবেলা ঠিকঠাক চলছিল ক্লাস। কিন্তু হঠাৎই অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় মায়াকোল আনন্দনগর হাই স্কুলে। একে একে অসুস্থ হতে শুরু করে ছাত্রীদের মধ্যে কয়েকজন। প্রথমে একজন, পরে দু’জন, এরপর ক্রমে বাড়তে থাকে সংখ্যা। শেষপর্যন্ত প্রায় ৯-১০ জন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষের তরফে তাদের দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কয়েকজন ছাত্রী সেখানে চিকিৎসাধীন। হঠাৎ একসঙ্গে এতজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলে।

 

তবে কি কারণে ছাত্রীরা আচমকা অসুস্থ হচ্ছে সেই উত্তরটি কিন্তু সকলেরই অজানা। তবে স্কুলের আশেপাশে রয়েছে জলাশয়। সেখান থেকে দুর্গন্ধ বেরোয় তাহলে কি এর জেরে ছাত্রীরা অসুস্থ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে স্কুল শিক্ষক অসীম কুমার ঘোষের বক্তব্য, ছাত্রীরা সকাল থেকে যথারীতি ক্লাস করছিল। টিফিনও করে। তারপর দ্বিতীয়ার্ধের ক্লাস শুরু হয়। এরপর ছাত্রীরা একে একে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে তৎক্ষণাৎ একে একে প্রায় নয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। স্কুলের অন্যান্য শিক্ষকরাও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

খবর দেওয়া হয়েছে স্থানীয় ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে। তারা ঘটনাস্থলে একটি টিমকে পাঠিয়েছিল সারা জমিনে তদন্ত করতে। বিষয়টি খতিয়ে দেখতে শুক্রবারও স্বাস্থ্য বিভাগের লোকজন স্কুলে আসবেন। তবে কি কারণে ছাত্রীদের এমন হচ্ছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও ওই স্কুলে একই ধরনের ঘটনা ঘটেছে। তবুও দীর্ঘদিন ধরে প্রশাসন কিংবা স্কুল কর্তৃপক্ষের তরফে এর কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, “বারবার একই ঘটনা ঘটছে, অথচ স্কুলের ভেতরে বা আশপাশে আসল সমস্যাটা চিহ্নিত করা হচ্ছে না কেন ?”

Post Views: 270

Continue Reading

Previous: নির্বাচন কমিশনের অর্ধেক নির্দেশ মেনেছে রাজ্য সরকার; বাংলাও কেন্দ্রীয় আইনের বাইরে নয়, কটাক্ষ বিজেপির
Next: আমেরিকায় অবৈধ অধবাসীদের নিজেদের দেশে পাঠানোর কাজ শুরু করল প্রশাসন; অনিশ্চয়তায় বহু প্রবাসী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.