Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • ভ্রমন
  • অভয়ার মায়ের সমর্থনে নির্বাচনী সভায় মোদীর মুখে আরজি কর প্রসঙ্গ, দাবি করলেন প্রথম দফার বিপুল ভোট ‘বদলের বার্তা’

অভয়ার মায়ের সমর্থনে নির্বাচনী সভায় মোদীর মুখে আরজি কর প্রসঙ্গ, দাবি করলেন প্রথম দফার বিপুল ভোট ‘বদলের বার্তা’

Online Desk এপ্রিল 24, 2026
Sitamarhi: PM Modi at Public Rally

Sitamarhi: Prime Minister Narendra Modi addresses during a public rally for Bihar Assembly elections at Dumra Airport Ground, in Sitamarhi, Bihar, on Saturday, November 8, 2025. (Photo: IANS/PMO)

ওঙ্কার ডেস্ক: আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। তার মধ্যে রয়েছে পানিহাটি আসনও। শুক্রবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি দাবি করেন, প্রথম দফার নির্বাচনে যে বিপুল ভোট পড়েছে তা পরিবর্তনের বার্তা দিচ্ছে। এদিন নির্বাচনী জনসভায় মোদীর ভাষণে উঠে আসে আরজি কর কাণ্ড প্রসঙ্গও।

উল্লেখ্য, পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে। শুক্রবার তাঁর সমর্থনে প্রকাশ্য সভা করেন মোদী। তিনি বলেন, অভয়ার মায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘এই মা মেয়েকে ডাক্তার তৈরি করেছিলেন। তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমরা তাঁর মাকে প্রার্থী করেছি।’ তৃণমূল কংগ্রেসকে নারী বিরোধী বলেও তোপ দাগেন মোদী। তিনি বলেন, ‘বাংলার নারীশক্তি নতুন ইতিহাস লিখতে চলেছে। তৃণমূল মহিলাদের উপর অনেক অত্যাচার করেছে। ৪ তারিখের পর সব অত্যাচারের হিসাব হবে।’

ব্রৃহস্পতিবার রাজ্যের ১৬ জেলায় ১৫২ বিধানসভা কেন্দ্রে প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সর্বকালের রেকর্ড ভেঙে এবারের নির্বাচনে প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছে। এই বিপুল সংখ্যক ভোট পড়া নিয়ে মোদী বলেন, ‘গত কাল ভোট দেখে তৃণমূল নেতারা অবাক হয়ে গিয়েছে। তার পর টিএমসি বিজেপির বিরুদ্ধে গুন্ডাদের উস্কানি দিচ্ছে। আসলে প্রদীপ নেভার আগে জ্বলে ওঠে। তৃণমূলেরও সেই অবস্থা হয়েছে।’ যদিও শাসকদল তৃণমূল কংগ্রেস আগেই জানিয়েছে, এই বিপুল মানুষের ভোটাধিকার প্রয়োগ বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে।

Post Views: 279

Continue Reading

Previous: মদের দোকান খুলতেই ভিড় সুরাপ্রেমীদের!
Next: বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড, মৃত্যু ৩ জনের, জখম ৫

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.