Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • উত্তরপ্রদেশে ১৬ বছরের নাবালিকাকে গনধর্ষণ; অধরা সাত জন অভিযুক্তই

উত্তরপ্রদেশে ১৬ বছরের নাবালিকাকে গনধর্ষণ; অধরা সাত জন অভিযুক্তই

Online Desk এপ্রিল 9, 2026
sexual-harrassment.png

ওঙ্কার ডেস্ক: বাংলায় নির্বাচনের প্রচারে নারী নিরাপত্তার উপর খুব করে জোর দিচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি। বিজেপির কথায় বাংলায় বিজেপি সরকার তৈরি হলে রাজ্যে নারী নিরাপত্তা ব্যাপকভাবে জোরদার করা হবে। কিন্তু অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে।
ফের উত্তরপ্রদেশে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে এসেছে। পুলিশি সুত্র অনুযায়ী ধর্ষণের পিছনে রয়েছে মোট সাত জন। এফআইআর দায়ের হওয়ার পরও এখনও একজন কেউও গ্রেফতার করেনি উত্তরপ্রদেশ পুলিশ। পরিবারকে জানানো হয়েছে প্রত্যেকে পলাতক।
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, বরেলির ভোজপুরা এলাকায় চলতি মাসের শুরুতে এক রেঁস্তরায় ঐ নাবালিকাকে ধর্ষণ করে রেঁস্তরার মালিক সহ আরও ছয়জন। জানা গেছে ২ এপ্রিল স্কুলে যাবার সময় পথে ঐ নাবালিকাকে জোর করে রেঁস্তরার ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে রেস্তরাঁর মালিক সমীর আহমেদ। পরে বাকি ছয় জন মিলে বারে বারে ধর্ষণ করে নাবালিকাকে।
ঘটনাস্থল থেকে কোন রকমে পালিয়ে বাড়ি গিয়ে সব ঘটনা জানালে দুইদিন পর বরেলি থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। নির্যাতিতা জানান রেঁস্তরার মালিক সমীর আহমেদ অতীতে একাধিকবার প্রেমের প্রস্তাব দিয়েছিল। তাতে রাজি না হতেই ধর্ষণ করে অভিযুক্ত। এমনকি ঘটনার সময়কার ভিডিও ছবি তুলে রাখে এবং নির্যাতিতাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়।
ধৃত সাত জনের বিরুদ্ধে পসকো ধারায় মামলা দায়ের করা হয়। অভিযোগ দায়ের হওয়ার পরও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি উত্তরপ্রদেশ পুলিশ। পরিবারকে জানানও হয়েছে ধৃতদের খোঁজ চালাছে তারা, কিন্তু পরিবার তাতে আশ্বস্ত নয়।

Continue Reading

Previous: নারী সুরক্ষা নিয়ে তৃণমূলকে তোপ মোদীর, আসানসোলের সভা থেকে পরিবর্তনের ডাক
Next: সিকিমের পরিস্থিতি আরও ভয়াবহ, আটকে ১৬০০ পর্যটক

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.