Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিকিমের পরিস্থিতি আরও ভয়াবহ, আটকে ১৬০০ পর্যটক

সিকিমের পরিস্থিতি আরও ভয়াবহ, আটকে ১৬০০ পর্যটক

Online Desk এপ্রিল 9, 2026
sikkim.jpg

ওঙ্কার ডেস্ক: টানা তুষারপাতের জেরে উত্তর সিকিমে ভয়াবহ পরিস্থিতি। ধস ও তুষারপাতের জেরে লাচেনে আটকে পড়েছেন প্রায় ১,৬০০ পর্যটক। সূত্রের খবর, উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী। গত ৫ এপ্রিল লাচেন ও মঙ্গনের মধ্যে সংযোগকারী সড়কে ধস নামার পর পরিস্থিতি বেগতিক হয়। ৭ ও ৮ এপ্রিল টানা তুষারপাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে পর্যটকদের বের করে আনা কার্যত অসম্ভব হয়ে পড়ে।
সূত্রের খবর, বুধবার থেকে উদ্ধারকাজ শুরু করে সেনাবাহিনী। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘হিমসেতু’। সেনার তরফে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও প্রবল তুষারপাতের মধ্যেও বিকল্প পথ খুলে দেওয়া এবং গুরুত্বপূর্ণ গিরিপথ চালু করার চেষ্টা চলছে। তবে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মাত্র ১৫০ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ডোংখা লা পাস দিয়ে একটি বিকল্প রাস্তা থাকলেও সেটি অত্যন্ত দীর্ঘ এবং দুর্গম। প্রয়োজনে শেষ বিকল্প হিসেবেই ওই পথ ব্যবহার করা যায়। তবে পরিস্থিতি অনুকূল হলে দ্রুত পর্যটকদের উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

Post Views: 105

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে ১৬ বছরের নাবালিকাকে গনধর্ষণ; অধরা সাত জন অভিযুক্তই
Next: বিদ্যালয়ে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতিমুলক নয়, জানালো কর্নাটক হাইকোর্ট

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.