Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেবপ্রয়াগে গভীর খাদে গাড়ি পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা; উদ্ধার ৩ জনের দেহ, খোঁজে আরও ৫

দেবপ্রয়াগে গভীর খাদে গাড়ি পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা; উদ্ধার ৩ জনের দেহ, খোঁজে আরও ৫

Online Desk জুন 2, 2026
202606023811041.jpeg

ওঙ্কার ডেস্ক: সপ্তাহের শুরুতেই উত্তরাখন্ডের দেবপ্রয়াগে ৮ জন যাত্রীবাহী এক গাড়িপ্রায় ২০০ মিটার নিচু খাতে পরে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। মঙ্গলবার সকালে ঐ গাড়িটি গঙ্গা হোটেল দর্শনের কাছেই খাদে পরে যায় বলে খবর। দুর্ঘটনা ঘটা মাত্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। দ্রুত প্রসাসনকে খবর পাঠানো হলে উদ্ধারকার্য শুরু করা হয়। এখনও পর্যন্ত ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৫ জনের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারি দল।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, গাড়িটি হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। গাড়ীর মধ্যে থাকা প্রত্যেকেই রাজাস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঐ এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায় গাড়িটি। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, খবর পাওয়া মাত্রই উদ্ধার কাজে নেমে পরে দল। মাত্র একজনকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরও ৫ জন এখনও নিখোঁজ। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। তারা জানিয়েছেন খাদের অবস্থান এবং গভীরতার কারণে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে উঠেছে।
প্রশাসন এবং স্থানীয় পুলিশ জানিয়েছে দুর্ঘটনার সময় গাড়িটি খুব বিপদজনক জায়গায় পরে গিয়েছে। এই কারণে গাড়ি এবং গাড়ির ভিতরে থাকা ব্যাক্তিদের বের করে আনা উদ্ধারকারী দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। কিন্তু প্রশাসন আশ্বস্ত করেছে দল পুরো চেষ্টা করবে প্রত্যকে উদ্ধার করতে। পুরো উদ্ধারকাজ শেষ হলে তা জানানো হবে বলে জানিয়েছে দেবপ্রয়াগ থানার পুলিশ।
প্রসঙ্গত, ৩০ মে উত্তরাখন্ডের রুদ্রপ্রয়াগ জেলায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারায় তিন জন। গুরতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করা হয়। রুদ্রপ্রয়াগের পালি লিঙ্ক রোডে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

Post Views: 76

Continue Reading

Previous: কালীঘাটে তোলপাড়, মমতার ভাই বাবুন কাজ করতে চান নিশীথ প্রামাণিকের সঙ্গে!
Next: ‘সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কাটমানি নিতেন ইন্দ্রনীল!’ বিস্ফোরক অভিযোগ সঙ্গীতশিল্পী ঋদ্ধির

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.