Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কাটমানি নিতেন ইন্দ্রনীল!’ বিস্ফোরক অভিযোগ সঙ্গীতশিল্পী ঋদ্ধির

‘সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কাটমানি নিতেন ইন্দ্রনীল!’ বিস্ফোরক অভিযোগ সঙ্গীতশিল্পী ঋদ্ধির

Online Desk জুন 2, 2026
riddhi-indranil.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল জমানায় শাসকদলের নেতাদের নাম বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছে। কোথাও কয়লা পাচার, কোথাও গরু পাচার, কোথাও আবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। এবার তৃণমূল নেতা তথা মমতা ঘনিষ্ঠ গায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ইন্দ্রনীল সেন কাটমানি নিতেন। ঋদ্ধির এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বিনোদন জগতে।

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর উত্তরপ্রদেশের ধাঁচে জনতার দরবার করছেন তিনি। প্রত্যেক সোমবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে এই কর্মসূচি করছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যদিও চলতি সপ্তাহে সোমবারের বদলে মঙ্গলে হচ্ছে জনতার দরবার। আর এদিন সেখানে এসেই সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনীলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, শাসকদলের ঘনিষ্ঠ না হওয়ায় তাঁকে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতো না। তবে যখনই আমন্ত্রণ জানানো হয়েছে, সেই সময় তাঁর কাছে কাটমানির দাবি করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ইন্দ্রনীল সেন। তাঁর দাবি, ঋদ্ধির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। এমনকী ফোন নম্বরও নেই। শুধু তাই নয়, তিনি একটি মিষ্টি পর্যন্ত কারোর কাছ থেকে খাননি বলে দাবি করেছেন ইন্দ্রনীল। এ বিষয়ে ঋদ্ধির অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে তিনি যা শাস্তি দেওয়া হবে তা মাথা পেতে নেওয়া হবে বলে জানান।

অন্য দিকে ঋদ্ধির এই অভিযোগ সামনে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। ইন্দ্রনীলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘চন্দননগরে জঙ্গলরাজ চালিয়েছে। অনেকবার আওয়াজ তোলার পরও কোনও সুরহা হয়নি। ঋদ্ধির মতো একজন শিল্পীকে এখানে আসতে হয়েছে!’ ইন্দ্রনীলের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রূপা।

Post Views: 101

Continue Reading

Previous: দেবপ্রয়াগে গভীর খাদে গাড়ি পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা; উদ্ধার ৩ জনের দেহ, খোঁজে আরও ৫
Next: গলফ্ গ্রিনে ফ্ল্যাটে যুগলের রহস্যমৃত্যুর নেপথ্যে মাত্রাতিরিক্ত মাদকসেবন; জানালো পুলিশ

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.