Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কালীঘাটে তোলপাড়, মমতার ভাই বাবুন কাজ করতে চান নিশীথ প্রামাণিকের সঙ্গে!

কালীঘাটে তোলপাড়, মমতার ভাই বাবুন কাজ করতে চান নিশীথ প্রামাণিকের সঙ্গে!

Online Desk জুন 2, 2026
BABUN.jpg

ওঙ্কার ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর তৃণমূলে ভাঙন স্পষ্ট। এবার কী ভাঙন ধরছে মমতার পরিবারে! রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এবং প্রাক্তন দমকলমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির ভাই স্বপন ব্যানার্জি। ময়দান জগতে যিনি বাবুন ব্যানার্জি নামে পরিচিত। মমতা সরকারের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি। এমনকী, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ‘বেইমানি’ করার অভিযোগ করেন বাবুন।
ময়দানে টিকে থাকতেই কি বাবুনের এই ফর্মুলা। বাবুন বন্দ্যোপাধ্যায় জানান, “সুভাষ চক্রবর্তীর সঙ্গে কাজ করেছি, মদন মিত্রর সঙ্গে কাজ করেছি। অরূপের সঙ্গে কাজ করিনি কারণ কোনওদিনও বনিবনা হত না। অরূপ বিশ্বাস আমায় কাজ করতে দিত না। অন্যদিকে সুজিত বসু মিথ্যে কথা বলে হকি আমার থেকে নিয়ে নিয়েছে। নিশীথ প্রামাণিকের সঙ্গে কাজ করতে চাই। নিশীথ প্রামাণিক ডায়নামিক। বাংলার ক্রীড়াজগতের উন্নতি করতে চান। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গেও কাজ করতে রাজি। উনি তৃণমূলে থাকাকালীন ওনার সঙ্গে কাজ করেছি। আমাদের মধ্যে সম্পর্ক ভাল।’
বাবুন বন্দ্যোপাধ্যায় আরও জানান, ‘অনেকে ভাববে আমি সুবিধা নেওয়ার জন্য এখন এগুলো বলছি। কিন্তু এতদিন পরিবারের জন্য মুখ খুলতে পারিনি। গত আড়াই বছর ধরে আমার বাড়িতে যাওয়া বন্ধ। শুধু বছরে দু’দিন যেতাম। ভাইফোঁটা নিতে এবং রাখি পড়তে। এই দু’দিন আমন্ত্রণ করা হত। অনেক যন্ত্রণা নিয়ে দিন কাটিয়েছি।’
বন্দ্যোপাধ্যায় পরিবারের ছোট ছেলে বাবুন বন্দ্যোপাধ্যায়। দলের নেতা হিসেবে বাবুনের নাম সেভাবে উঠে না এলেও বেশ কিছু দায়িত্ব রয়েছে বাবুনের হাতে। একাধিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত তিনি। ২৪ এর লোকসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণার আগে বাবুন ঘনিষ্ঠ অনেকেই বলতে শুরু করেন, হাওড়া থেকে বাবুন দাঁড়াচ্ছেন। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনের সারিতে থেকে যখন নির্বাচন পরিচালনা করছেন, তখন দেখা যায় প্রার্থী তালিকায় বাবুনের নাম নেই। হাওড়ার প্রার্থী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়চ। সেবারও বিস্ফোরক মন্তব্য করেছিলেন বাবুন। কিন্তু এখন সমীকরণ বদলেছে। মমতা সরকার ক্ষমতা হারিয়েছে। এহেন পরিস্থিতিতে পরিবারের বিরুদ্ধে আওয়াজ তোলা শুধু হয়, বিপক্ষ দলের নেতার সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করে জল্পনা কল্পনা বাড়ালেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Post Views: 111

Continue Reading

Previous: ইবোলা আতঙ্ক: ভারতে কোনও আক্রান্ত নেই, নির্দেশিকা জারি করে জানাল স্বাস্থ্য মন্ত্রক
Next: দেবপ্রয়াগে গভীর খাদে গাড়ি পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা; উদ্ধার ৩ জনের দেহ, খোঁজে আরও ৫

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.