Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইবোলা আতঙ্ক: ভারতে কোনও আক্রান্ত নেই, নির্দেশিকা জারি করে জানাল স্বাস্থ্য মন্ত্রক

ইবোলা আতঙ্ক: ভারতে কোনও আক্রান্ত নেই, নির্দেশিকা জারি করে জানাল স্বাস্থ্য মন্ত্রক

Online Desk জুন 2, 2026
ebola-virus.jpg

ওঙ্কার ডেস্ক: ইবোলা নিয়ে আতঙ্কের মাঝে নির্দেশিকা জারি করল ভারতের স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভারতে এখনও পর্যন্ত কোনও ইবোলা আক্রান্তের হদিশ মেলেনি। তবে বেশ কিছু বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। মঙ্গলবার ইবোলা রোগ সম্পর্কে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, যারা সম্প্রতি ইবোলা-আক্রান্ত দেশে ভ্রমণ করেছেন, তাদের সতর্ক থাকতে হবে।

স্বাস্থ্য মন্ত্রক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছে, ‘২ জুন, ২০২৬ পর্যন্ত দেশে ইবোলা আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।’ এতে আরও বলা হয়, দ্রুত নজরে আনলে ‘প্রাণ বাঁচানো এবং রোগের বিস্তার রোধ সম্ভব।’ ভারতে কোনও ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও স্বাস্থ্য মন্ত্রক সম্প্রতি বিদেশ ভ্রমণকারীদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, ‘যদি আপনি গত ২১ দিনের মধ্যে কোনো ইবোলা-আক্রান্ত দেশ থেকে আসেন বা ভ্রমণ করেন এবং আপনার জ্বর, মাথাব্যথা, পেশি ব্যথা, বমি, ডায়রিয়া বা রক্তপাতের মতো উপসর্গ দেখা দেয়, তবে নিজেকে আলাদা করুন এবং স্থানীয় স্বাস্থ্য প্রশাসনকে জানান।’ যে কোনও সহায়তার জন্য সাধারণ মানুষকে সর্বক্ষণ চালু থাকা স্বাস্থ্য সংক্রান্ত হেল্পলাইন নম্বর ১০৭৫-এ ফোন করার পরামর্শ দিয়েছে মন্ত্রক।

উল্লেখ্য, সম্প্রতি আফ্রিকার কিছু অংশে নতুন করে ইবোলার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে, ইবোলা ভাইরাস মানুষের জন্য একটি গুরুতর এবং প্রায়শই মারাত্মক অসুস্থতা, যার গড় মৃত্যুহার প্রায় ৫০%, যদিও অতীতের প্রাদুর্ভাবগুলিতে এই হার ২৫ থেকে ৯০% পর্যন্ত ছিল। এই ভাইরাসটি সংক্রমিত ব্যক্তি বা প্রাণীর রক্ত বা অন্যান্য শারীরিক তরলের সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Post Views: 69

Continue Reading

Previous: ঋতব্রতর হাত ধরে তৃণমূলে এসেছিলেন প্রতীক উর, বহিষ্কারের পর এবার কী তিনিও দল ছাড়বেন!
Next: কালীঘাটে তোলপাড়, মমতার ভাই বাবুন কাজ করতে চান নিশীথ প্রামাণিকের সঙ্গে!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.