Skip to content
জুলাই 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহ বাড়বে, মোদীর সফরের পর আশা কূটনৈতিক মহলের

অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহ বাড়বে, মোদীর সফরের পর আশা কূটনৈতিক মহলের

Online Desk জুলাই 9, 2026
modi-albanese.jpg

ওঙ্কার ডেস্ক: অস্ট্রেলিয়া সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যানবেরার সঙ্গে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। পর্যবেক্ষকদের মতে, এটি ভারতের পারমাণবিক শক্তি ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ হিসেবে ভারতে বিদ্যুতের চাহিদা আকাশচুম্বী। অথচ অস্ট্রেলিয়ার কাছে বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম ভাণ্ডার থাকলেও তারা নিজেরা ব্যবহার করে না। এতদিন আইনি জটিলতা ও রাজনৈতিক সংবেদনশীলতার কারণে এই বাণিজ্য বাধাগ্রস্ত হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আজ আমরা পারমাণবিক শক্তি সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছি।’ তাঁর আরও সংযোজন, ‘এটি অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহের পথ প্রশস্ত করবে এবং আমাদের পরিচ্ছন্ন জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টাকে নতুন গতি দেবে।’ দুই দেশের যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) নির্ধারিত সুরক্ষা শর্ত মেনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম রফতানির সুযোগ তৈরি করা হয়েছে।

সাংবাদিকদের আলবানিজ বলেন, ‘এই ব্যবস্থা অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম রফতানি সহজ করবে।’ উল্লেখ্য, বিশ্বের মোট ইউরেনিয়াম ভাণ্ডারের প্রায় ২৮ শতাংশ অস্ট্রেলিয়ার দখলে। তা সত্ত্বেও দেশটি কোনও পারমাণবিক বিদ্যুৎ বা অস্ত্র কর্মসূচি পরিচালনা করে না। তারা সমস্ত ইউরেনিয়াম বিদেশে রফতানি করে দেয়। অন্যদিকে, ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারত ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়েছে। যার মাধ্যমে ৬ কোটি ভারতীয় পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হবে। গত এক দশকে ভারতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হলেও মোট বিদ্যুৎ উৎপাদনে এর অবদান মাত্র ৩ শতাংশ; এর অন্যতম কারণ হলো ইউরেনিয়াম সংগ্রহের জটিলতা।

Post Views: 30

Continue Reading

Previous: চাকরি ও সম্পত্তির লোভে সুপারি কিলার দিয়ে মাকে খুন মেয়ের
Next: রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়ির, মৃত্যু মহিলা, শিশু-সহ ৪ জনের

সম্পর্কিত গল্প

gun.jpg

গুরুগ্রামে এনকাউন্টারে নিকেশ ৪ গ্যাংস্টার, জখম ৩ পুলিশকর্মী

Online Desk জুলাই 10, 2026
1000270305.jpg

আগামী ১৩ জুলাই রাম মন্দিরে চুরি কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে

Online Desk জুলাই 10, 2026
1000175402.jpg

‘ডিসেম্বরেই দেশে ফিরব’, ঘোষণা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.