Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি বিমানবন্দরে জটিলতা, নজরদারির তালিকায় নাম, দেশে ফিরলেন তারেকের উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরে জটিলতা, নজরদারির তালিকায় নাম, দেশে ফিরলেন তারেকের উপদেষ্টা

Online Desk জুন 15, 2026
1212.jpg

ওঙ্কার ডেস্কঃ নজরদারি তালিকায় নাম থাকার কারণে দিল্লি বিমানবন্দরে জটিলতায় পড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদ উর রহমান। সূত্রের খবর, প্রক্রিয়ার জন্য অভিবাসন আধিকারিকরা তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তারপর জাহিদকে বিমানবন্দর থেকে বেরোনোর অনুমতিও দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে ফিরে যান বলে খবর।
সূত্রের খবর, একটি সরকারি বৈঠকে যোগ দেওয়ার জন্য দিল্লিতে আসার কথা ছিল তারেক রহমানের উপদেষ্টার। সেই মতো রবিবার বিকেলে দিল্লি বিমানবন্দরে পা রাখেন। কিন্তু নজরদারি তালিকায় নাম থাকার কারণে যাচাইকরণের জন্য সেখানে উপস্থিত অভিবাসন আধিকারিকরা তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। সূত্র মারফত জানা গিয়েছে, সমাজমাধ্যম সংক্রান্ত একটি বিষয়ে কালো তালিকাভুক্ত ছিলেন জাহিদ। যদিও পরে সেখান থেকে তাঁর নাম সরে যায়। কিন্তু তবুও তা অভিবাসন নজরদারি তালিকায় রয়ে গিয়েছিল।
যদিও কিছুক্ষণের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং দিল্লি বিমানবন্দর থেকে বেরোনোরও অনুমতি দেওয়া হয়। কিন্তু জানা গিয়েছে, অজ্ঞাতকারণে তিনি আর ভারতে প্রবেশ করতে রাজি হননি। দিল্লি থেকেই তিনি শ্রীলঙ্কার বিমান ধরেন। সেখান থেকে তিনি বাংলাদেশ ফিরে গিয়েছেন বলে খবর।
সূত্রের মতে, যখন কোনও ব্যক্তির নাম নজরদারি তালিকায় থাকে বা তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়, তখন যাচাইকরণের জন্য বিমানবন্দরে তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। অভিবাসন আধিকারিকদের কাছে আগে থেকেই এই নজরদারি তালিকা থাকে। এর মাধ্যমেই তাঁরা চিহ্নিতকরণের কাজ করেন।

Post Views: 68

Continue Reading

Previous: নয়া দল গড়েই সমাজমাধ্যমে পোষ্ট কাকলিদের NCPI-এর; স্বাগতম বার্তা বিদ্রোহী সাংসদদের
Next: হাবরায় চাল হতে পারে মেট্রো পরিষেবা, একগুচ্ছ দাবি বিজেপি বিধায়কের

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
wngchuk-sonam.jpg

‘সোনমের অনশন ছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ অসম্ভব ছিল’, ওয়াংচুকের সঙ্গে সিজেপির দূরত্ব-জল্পনা উড়িয়ে মন্তব্য অভিজিতের

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.