Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চলচ্চিত্র নির্মাতা ও বিদেশি সংস্থার প্রাক্তন পরামর্শদাতা, মুখপাত্র নিয়োগ করল আরশোলা পার্টি! তালিকায় সাংবাদিক

চলচ্চিত্র নির্মাতা ও বিদেশি সংস্থার প্রাক্তন পরামর্শদাতা, মুখপাত্র নিয়োগ করল আরশোলা পার্টি! তালিকায় সাংবাদিক

Online Desk জুন 3, 2026
cjp.jpg

ওঙ্কার ডেস্ক: নিজেদের কথা আরও জোরালো ভাবে মানুষের কাছে পৌঁছে দিতে তিন জন মুখপাত্র নিয়োগ করল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তিন জনের মধ্যে রয়েছেন এক জন সাংবাদিক, একজন চলচ্চিত্র নির্মাতা এবং বিদেশি সংস্থার প্রাক্তন আধিকারিক।

অভিজিৎ দীপকের হাতে তৈরি এই সংগঠনটি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছে, অনুসন্ধানী সাংবাদিক সৌরভ দাস তাদের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রাজনৈতিক গবেষক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া এবং প্রাক্তন পরামর্শদাতা আশুতোষ রাঙ্কা। জনসাধারণ ও গণমাধ্যমের সামনে তাঁরা সংগঠনের কথা ও ভাবনা তুলে ধরবেন। সংগঠনের তরফে বলা হয়েছে ‘সিজেপি ভারতের রাজনৈতিক আলোচনার ধারা পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। আর এই কাজটি নতুন প্রজন্মের নেতারা করবে।’ সৌরভ দাসের আইন, বিচার এবং সামাজিক বিষয়ে সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে ইন্ডিয়া গেটে যে দূষণবিরোধী বিক্ষোভ হয়েছিল তাতে অগ্রণী ভূমিকা পালনের জন্যও সিজেপি তাঁকে কৃতিত্ব দিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, রাজনৈতিক গবেষক, লেখক এবং চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া বেশ কয়েকজন ইউটিউব ক্রিয়েটরের জন্য গবেষণা এবং কনটেন্ট প্রোডাকশনের কাজ করেছেন। তিনি দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি-এর স্নাতক। ‘পাওয়ার অফ ইউনিভার্স’ এবং ‘টু হেল উইথ দ্যাট জব’ নামে দুটি বই লিখেছেন। ‘দারারেন’ ও ‘ওপরি পারাই’ নামক হরিয়ানভি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। অন্য দিকে আইআইটি কানপুর এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তন ছাত্র রাঙ্কা। এর আগে তিনি লন্ডনে আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা ম্যাককিনজি অ্যান্ড কোম্পানিতে কাজ করেছেন। আগামী ৬ হুন দীপকের ভারতে ফেরার কথা। তার আগেই তিন জনকে মুখপাত্র কুরল ককরোচ জনতা পার্টি।

Post Views: 64

Continue Reading

Previous: আজ থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে অ্যাকাউন্টে
Next: ২০ জুন পালন হবে পশ্চিমবঙ্গ দিবস, কলকাতায় বসবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.