Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২০ জুন পালন হবে পশ্চিমবঙ্গ দিবস, কলকাতায় বসবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও

২০ জুন পালন হবে পশ্চিমবঙ্গ দিবস, কলকাতায় বসবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও

Online Desk জুন 3, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ তৃণমূল সরকারের আমলে রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখের দিন পালিত হত। সেই নিয়ে বিজেপির আপত্তি ছিল। তবে পালা বদলের পর এবার থেকে ২০ জুন পালন হবে পশ্চিমবঙ্গ দিবস। সরকারিভাবে নবান্ন থেকে এই কথা ঘোষণা হল।
শুধু ২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস পালন হবে তাই নয়, কলকাতায় এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও বসবে। ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী। সেদিনই মূর্তির জন্য ভূমিপুজো হবে বলে এদিন জানানো হয়েছে।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে টানাপোড়েন হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখের দিন ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে। রাজ্য সরকারের তরফে ওই দিন সেই দিবস পালনও হয়েছে। যদিও বঙ্গ বিজেপির তরফে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস আলাদা করে পালন করা হয়েছে। এবার পালাবদলের পরে সরকারিভাবেই ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে।
মমতা জমানায় চালু হওয়া মা ক্যান্টিন এবার থেকে ‘মা আহার’। সূত্রের খবর, এই প্রকল্প এবার আরও বৃহত্তর আকারে আত্মপ্রকাশ করতে চলেছে। রাজ্যের সব প্রান্তেই এবার পাঁচ টাকায় মিলবে পেটপুরে আহার। সব মিলিয়ে ৫০০ ‘মা আহার’ কেন্দ্রের কথা ঘোষণা করল সরকার।
সেবক-রংপুর ব্রডগেজ রেল লাইনের জন্য রেলওয়েকে নাগরাকাটা ২০ একর খাস জমি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রীদের নির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ এসিস্ট্যান্টদের বেতন ১৮ হাজার থেকে বেড়ে ২৫ হাজার করার অনুমোদন দেওয়া হয়েছে। নিকাশি কর্মীদের মৃত্যুতে ক্ষতিপূরণ বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে।

Post Views: 47

Continue Reading

Previous: চলচ্চিত্র নির্মাতা ও বিদেশি সংস্থার প্রাক্তন পরামর্শদাতা, মুখপাত্র নিয়োগ করল আরশোলা পার্টি! তালিকায় সাংবাদিক
Next: ইংরেজবাজারে অবৈধ নির্মাণ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আইনজীবী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.