Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
cjp-fr.jpg

ওঙ্কার ডেস্ক: ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির দাবি মেনে শনিবার পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিনই সুরকার পক্ষের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের বৈঠক হয়। সেই বৈঠকে বাকি দাবি গুলি সরকারের তরফে মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করেন সিজেপি সদস্যরা। দিল্লির যন্তর মন্তরে জড়ৈ হওয়া ছাত্রছাত্রীদেরকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলা হয়েছে সংগঠনের তরফে। শনিবার সন্ধ্যায় সরকার ও সিজেপি-র তরফে যৌথ ভাবে সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানেই এই ঘোষণা করা হয়।

সাংবাদিক সম্মেলনে সরকারের তরফে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সাংবাদিকদের জানান, দাবি পূরণের বিষয়ে সরকার তাদের কথা রাখবে। এই সদিচ্ছা থেকেই তারা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করছেন।
একটি দাবি ইতিমধ্যে পূরণ হওয়ায়, রাজনৈতিক সংগঠনটির মুখপাত্ররা জানান, সরকার তাদের আশ্বাস দিয়েছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশি মামলা প্রত্যাহার করা হবে। শুধু দিল্লিতে নয় দেশের সমস্ত বিজেপি শাসিত বা বিজেপির জোটসঙ্গীরা ক্ষমতায় রয়েছে এমন রাজ্যে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করতে হবে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এ ছাড়া নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যা করেছে যে সমস্ত শিক্ষার্থী, তাদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।

দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সৌরভ দাস বলেন, ‘যেহেতু সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে, তাই আমরা সকল বিক্ষোভকারীকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’ আশুতোষ রাঙ্কা এদিন বলেন, ‘৩৬ দিনের বিক্ষোভের পর সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থল থেকে সরে আসার অনুরোধ করছি। আমাদের দাবিগুলো কোনো চরমপন্থী বা অস্বাভাবিক কিছু ছিল না, বরং অত্যন্ত সাধারণ ও যৌক্তিক ছিল—যা সরকার এখন মেনে নিয়েছে।’

Post Views: 28

Continue Reading

Previous: ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.