Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • চিঠির চল শেষ করল ডেনমার্ক; বিশ্বের প্রথম দেশ অবসান করল ডাক ব্যবস্থার

চিঠির চল শেষ করল ডেনমার্ক; বিশ্বের প্রথম দেশ অবসান করল ডাক ব্যবস্থার

Online Desk জানুয়ারি 1, 2026
post-office.png

ওঙ্কার ডেস্ক: চারশো বছরেরও বেশি পুরনো চিঠি বিলি ব্যবস্থার ইতি টানল ডেনমার্ক। ২০২৫ সালের শেষ প্রান্তিকে ডেনমার্কের রাষ্ট্রায়ত্ত ডাক পরিষেবা সংস্থা পোস্টনর্ড শেষবারের মতো চিঠি পৌঁছে দেয়। বিশ্বের প্রথম দেশ হিসেবে ডেনমার্ক সম্পূর্ণভাবে ঐতিহ্যবাহী চিঠি বিতরণ পরিষেবা বন্ধ করেছে।
ডেনমার্কের ডাক ব্যবস্থার সূচনা হয়েছিল ১৬২৪ সালে। দীর্ঘ চার শতাব্দীরও বেশি সময় ধরে এই পরিষেবা দেশের প্রশাসনিক, সামাজিক ও ব্যক্তিগত যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যোগাযোগের ধরন বদলেছে। ই-মেল, মেসেজিং অ্যাপ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দাপটে চিঠির ব্যবহার ক্রমশ কমতে থাকে। পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সালের পর থেকে ডেনমার্কে চিঠি পাঠানোর পরিমাণ কমেছে প্রায় নব্বই শতাংশেরও বেশি। এই বিপুল পতনের ফলে চিঠি বিলি ব্যবস্থা চালু রাখা আর্থিকভাবে অকার্যকর হয়ে পড়ে।
ডেনমার্কের পোস্টনর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অল্পসংখ্যক চিঠি পৌঁছে দিতে গিয়ে বিপুল পরিকাঠামো ও কর্মী ধরে রাখা সম্ভব হচ্ছিল না। ফলে বাধ্য হয়েই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও চিঠি বিতরণ বন্ধ হলেও পার্সেল ও পণ্য পরিবহণ পরিষেবা চালু থাকবে। ই-কমার্সের প্রসারের কারণে এই ক্ষেত্রেই এখন সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। চিঠি বিলি বন্ধ হওয়ার ফলে ডেনমার্কের রাস্তাঘাট থেকে ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে পরিচিত লাল রঙের পোস্টবক্সগুলি। বহু নাগরিক এই পরিবর্তনকে আধুনিকতার স্বাভাবিক পরিণতি হিসেবে মেনে নিলেও, অনেকের কাছেই বিষয়টি আবেগের। হাতে লেখা চিঠি, প্রিয়জনের অপেক্ষা করা ডাক, এই সব স্মৃতি আজ শুধুই অতীত। বিশেষ করে প্রবীণ নাগরিকদের মধ্যে নস্টালজিয়ার আবহ তৈরি হয়েছে।
তবে সম্পূর্ণভাবে চিঠি পাঠানোর সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে না। বেসরকারি কয়েকটি সংস্থা সীমিত পরিসরে চিঠি পরিবহণ পরিষেবা দেওয়ার উদ্যোগ নিচ্ছে। যদিও তার জন্য ডিজিটাল বুকিং বা নির্দিষ্ট ড্রপ-পয়েন্ট ব্যবহারের মতো নতুন নিয়ম মানতে হবে।

Continue Reading

Previous: নতুন বছরেই পাকা অভিনেত্রীর বিয়ের দিনক্ষণ, কোন দিন বেছে নিলেন দেবমাল্য-মধুমিতা?
Next: নতুন বছরে টলিপাড়ার তারকাদের আদুরে ছবি পোস্ট, ‘নীরবে’ই দিলেন সম্পর্কের স্বীকৃতি?

সম্পর্কিত গল্প

New-Project-57.webp

ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভের মুখে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-56.webp

“ভগবান আছেন, সঠিক বিচার পেলাম”, গাইঘাটায় অভিযুক্তের এনকাউন্টারে পুলিশের পাশেই নির্যাতিতার পরিবার

Online Desk অক্টোবর 27, 2026
Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

India-Bond-Market-Downturn.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-57.webp

ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভের মুখে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-56.webp

“ভগবান আছেন, সঠিক বিচার পেলাম”, গাইঘাটায় অভিযুক্তের এনকাউন্টারে পুলিশের পাশেই নির্যাতিতার পরিবার

Online Desk অক্টোবর 27, 2026
Global-Mobility-Struggles.jpg

পথে বেরোলেই আতঙ্ক ! ভয়াবহ আকার নিচ্ছে বিশ্বের ১৯৭টি দেশে মানুষের হাঁটা নিয়ে আতঙ্ক

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.