Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৩ জুন কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ডিকে শিবকুমার

৩ জুন কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ডিকে শিবকুমার

Online Desk মে 30, 2026
dk-shivakumar.jpg

ওঙ্কার ডেস্ক: মুখ্যমন্ত্রীর পদ থেকে সিদ্দারামাইয়া ইস্তফা দিয়েছেন। তাঁর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীতও হয়েছে। তার একদিন পর কর্নাটকে নেতৃত্বের পরিবর্তন ঘটতে চলেছে। সূত্রের খবর, আগামী ৩ জুন ডিকে শিবকুমার সে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। কংগ্রেস বিধায়ক দল বিধানসভায় নতুন নেতা নির্বাচনের উদ্দেশে শনিবারই বৈঠকে বসতে চলেছে। সূত্রের দাবি, এর ফলে শিবকুমারের রাজ্যের প্রশাসনিক প্রধান পদে বসার পথ প্রশস্ত হবে।

বৃহস্পতিবার, সিদ্দারামাইয়া রাজ্যপালের কার্যালয়ে তাঁর পদত্যাগপত্র জমা দেন। বর্ষীয়ান কংগ্রেস নেতা জানান, দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই পদক্ষেপ করছেন। পরে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন রাজ্যপাল। যার ফলে যে কয়েক মাস ধরে কর্নাটকে নেতৃত্ব পরিবর্তনের জল্পনা তৈরতি হয়েছিল তার অবসান ঘটে। ডিকে শিবকুমার, কর্নাটোকে কংগ্রেসকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজ্যে দলের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে তিনি পরিচিত। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অনুমান, তাঁকে কংগ্রেস বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হবে।

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর একদিন পর, সিদ্দারামাইয়া নয়াদিল্লিতে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা করেন। রিপোর্ট অনুসারে, সিদ্দারামাইয়া রাহুল গান্ধীকে ধন্যবাদ জানান তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, দলীয় নেতৃত্বের নির্দেশেই তিনি পদত্যাগ করেছেন। সেই বৈঠকে বর্ষীয়ান কংগ্রেস নেতা ভবিষ্যতে তাঁর ভূমিকা কী হবে তা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে উপস্থিত থাকা কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা এটিকে ‘অত্যন্ত আনন্দদায়ক বৈঠক’ বলে অভিহিত করেছেন। কর্নাটকে ক্ষমতা হস্তান্তর সম্পর্কে সুরজেওয়ালা বলেন, ‘রাজ্যে ক্ষমতার মসৃণ হস্তান্তরে কোনও বাধা নেই।’

Post Views: 87

Continue Reading

Previous: আফগানিস্তানের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার; মানববোমা দেবে তালিবান, বদলে পাবে আকাশসুরক্ষা
Next: পালাবদলের পর প্রথমবার বিরোধী নেত্রীর চরিত্রে আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ধর্মতলায় বসছেন ধর্নায়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.