Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পালাবদলের পর প্রথমবার বিরোধী নেত্রীর চরিত্রে আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ধর্মতলায় বসছেন ধর্নায়

পালাবদলের পর প্রথমবার বিরোধী নেত্রীর চরিত্রে আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ধর্মতলায় বসছেন ধর্নায়

Online Desk মে 30, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ফের কি চেনা বিরোধী নেত্রীর চরিত্রে আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তেমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসার অভিযোগে আগামী সপ্তাহে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করছেন তিনি। আগামী ২ জুন, অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। অনুমতি মিললেই রানি রাসমনিতে একদিনের কর্মসূচিতে দেখা যাবে মমতাকে। একই দিনে কলকাতার ধর্মতলায় রানি রাসমণি রোডে ধরনা-অবস্থানে বসবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় সুত্রে খবর, ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে অবস্থান কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে তৃণমূল। তবে সেই অনুমতি আদৌ মিলবে কি না, তা নিয়ে দলের অন্দরে সংশয় তৈরি হয়েছে। কারণ, এর আগে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কলকাতার তিনটি পৃথক জায়গায় অনুষ্ঠান করার আবেদন জানালেও কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় বদল ঘটে। দীর্ঘ ১৫ বছরের শাসনের পর রাজ্যে ভরাডুবি হয় তৃণমূলের। বিজেপির কাছে পরাজিত হয়ে ক্ষমতা হারায় মমতা অ্যান্ড কোম্পানি। ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটে হারেন মমতা। পরে ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু। সেই সময় থেকেই কালীঘাটের বাড়িতে দলীয় নেতাদের নিয়ে একের পর এক বৈঠক করছিলেন তৃণমূল সুপ্রিমো। তবে এত দিন সরাসরি পথে নামেননি তিনি। কবিতার মাধ্যমে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়েছেন। এ বার সেই অবস্থান বদলাচ্ছে বলেই রাজনৈতিক মহলের মত।
উল্লেখ্য, পালাবদলের পর এই প্রথমবার বিরোধী নেত্রী হিসাবে পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে দলের ভরাডুবির পর তৃণমূলের একাধিক হেভিওয়েটরা দলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এরই মধ্যে উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দু’দফায় সাক্ষাৎ হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিধানসভায় স্পিকার রথীন্দ্র বসুর ঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহাকেও দেখা যায়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সংগঠনের ভিতরে ও বাইরে— দুই দিক থেকেই এখন চাপের মুখে তৃণমূল নেতৃত্ব। এমনকি, বিধানসভায় প্রয়োজনীয় নথি জমা না পড়ায় এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের মর্যাদাও পায়নি তৃণমূল। এই পরিস্থিতিতে ২ জুনের কর্মসূচিকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Post Views: 90

Continue Reading

Previous: ৩ জুন কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ডিকে শিবকুমার
Next: ফের কেন্দ্রের পরীক্ষা বিভ্রাট! নিট, সিবিএসই-র পর এবার সিইউইটি পরীক্ষার যান্ত্রিক গোলযোগ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.