Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘দেশবিরোধী কার্যকলাপ’-এর অভিযোগ! ‘ককরোচ জনতা পার্টি’-র বিরুদ্ধে দায়ের এফআইআর

‘দেশবিরোধী কার্যকলাপ’-এর অভিযোগ! ‘ককরোচ জনতা পার্টি’-র বিরুদ্ধে দায়ের এফআইআর

Online Desk জুন 6, 2026
1000333133.jpg

ওঙ্কার ডেস্ক: ককরোচ জনতা পার্টি শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল। এদিন সেই বিশাল বিক্ষোভ কর্মসূচির মাঝে সংগঠনটির বিরুদ্ধে দেশবিরোধী কাজের অভিযোগ উঠল। ইতিমধ্যে একটি এফআইআর দায়ের হয়েছে।

অভিজিৎ দীপকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর নিট ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং সিবিএসই-র ‘অন-স্ক্রিন মার্কিং’ মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়মের বিরুদ্ধে দিল্লিতে এই বিক্ষোভের আয়োজন করেন। অভিযোগ, আরশোলা পার্টি বিদেশি অর্থে এই বিক্ষোভ পরিচালনা করছে। উল্লেখ্য শনিবার বিক্ষোভে অংশ নিতে হাজার হাজার সমর্থক পোস্টার ও ব্যানার হাতে যন্তর মন্তরে জড়ো হন। ককরোচ জনতা পার্টি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। এর জন্য দিল্লি পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছিল। অংশগ্রহণকারীদের মধ্যে স্কুল ও কলেজের পড়ুয়া এবং তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই বিক্ষোভে যোগ দেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকও। তিনি আগেই ঘোষণা করেছিলেন, ৫ জুনের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া হলে তিনি এই বিক্ষোভে শামিল হবেন। বিক্ষোভ শুরুর আগে দীপকে তাঁর সমর্থকদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা বলেন। পাশাপাশি, তিনি পুলিশ কর্মীদের ফুল দিয়ে স্বাগত জানানোর জন্যও তাঁদের অনুরোধ করেন।

এদিন সিজেপি-র বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী শহর দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দর, শহরের প্রবেশপথ এবং অন্যান্য সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নয়াদিল্লি ও অন্যান্য এলাকায় ১,০০০-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়।

Continue Reading

Previous: এখন যারা কল্যাণ চৌবের গোষ্ঠীতে তারাই স্বরূপের সঙ্গে থেকে আইএফএকে বিপদে ফেলতো, বলছেন আইএফএ সচিব
Next: শওকত মোল্লার গ্রেফতারিতে উৎসবের আমেজে আরাবুল ইসলাম; আনন্দে মিষ্টি বিলাচ্ছেন আইএসএফ নেতা

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.