Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে নির্বাচন সদনে তৃণমূল প্রতিনিধিদলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় জ্ঞানেশের

দিল্লিতে নির্বাচন সদনে তৃণমূল প্রতিনিধিদলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় জ্ঞানেশের

Online Desk এপ্রিল 8, 2026
gyanesh.jpg

ওঙ্কার ডেস্ক: এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। যার আঁচ এসে পড়ল দিল্লিতে নির্বাচন সদনে। বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল বৈঠক করতে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। সেই বৈঠকে ডেরেক ও ব্রায়েনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হল জ্ঞানেশের।

তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য তথা সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁদেরকে বেরিয়ে যেতে বলেছেন। পাল্টা কমিশনের দাবি তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যেরা চিৎকার-চেঁচামেচি করছিলেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফলে ২৭ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। তার পর তৃণমূল জানায়, দিল্লির নির্বাচন সদনে গিয়ে জোড়াফুল শিবিরের তরফে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবে তারা। সেই মতো বুধবার সকাল ১০টা নাগাদ চার সদস্যের প্রতিনিধি দল কমিশনের সদর দফতরে যায়। কিছুক্ষণ ভিতরে থাকার পর তাঁরা বেরিয়ে আসেন। ডেরেক ও’ব্রায়েন ওই প্রুতিনিধি দলে ছিলেন। তিনি জানান, জ্ঞানেশ কুমার ‘গেস্ট লস্ট’ বলে বের করে দিয়েছেন তাঁদেরকে।

তৃণমূলের প্রতিনিধি দলে ডেরেক ছাড়াও ছিলেন তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী এবং সাগরিকা ঘোষ। ছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ সাকেত গোখলে। তৃণমূলের সঙ্গে বৈঠকের পর কমিশন জানায়, এ বারের নির্বাচন হিংসামুক্ত, ভয়মুক্ত করতে হবে। উল্লেখ্য, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ নিয়ে এর আগে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে একাধিক চিঠিও দিয়েছে তিনি। এ বার তৃণমূলের প্রতিনিধিদল সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশের সঙ্গে বৈঠক করতে যায়।

Post Views: 104

Continue Reading

Previous: বাবাকে মারধর মেয়ের হেনস্থাকারীদের, অপমানে গায়ে ডিজেল ঢেলে আগুন কিশোরীর
Next: যুদ্ধবিরতির জেরে স্বস্তির হাওয়া দেশে; তেলের দাম কমতেই চাঙ্গা শেয়ারবাজারে জোরাল উত্থান

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.