Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আইএসআই ও দাউদের সঙ্গে যোগ, ছিল ভারতে হামলার ছক, দিল্লি পুলিশের জালে ৯ সন্দেহভাজন

আইএসআই ও দাউদের সঙ্গে যোগ, ছিল ভারতে হামলার ছক, দিল্লি পুলিশের জালে ৯ সন্দেহভাজন

Online Desk মে 30, 2026
1000330565.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা ছিল, পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের চক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে সেই নয় সন্দেহভাজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। রাজধানী পুলিশের স্পেশাল সেল এই চক্রের উন্মোচন করেছে। ধৃতদের মধ্যে এক নেপালি নাগরিকও রয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, এই অভিযানের সময় অস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য আপত্তিকর নথি উদ্ধার হয়েছে। এই ঘটনাকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে মনে করছেন তদন্তকারীরা। পুলিশের এক আধিকারিক জানান, ধৃতদের সঙ্গে দিল্লি, মুম্বই এবং পাঞ্জাবের যোগ রয়েছে। বেশ কিছু বিদেশি নাগরিক এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ভারতের বিভিন্ন জায়গায় বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ধর্মীয় স্থানে হামলার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই সন্দেহভাজনদের। এ ছাড়া তালিকায় ছিল বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক ঘাঁটি, পাওয়ার স্টেশন, বিমানবন্দর, রেল স্টেশন এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।উল্লেখ্য ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বোমা হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত দাউদ ইব্রাহিম। তার সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ‘ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স’-এর যোগসূত্র থাকার কথা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘকাল ধরেই দাবি করে আসছে।

Post Views: 73

Continue Reading

Previous: নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সমুদ্রে পাড়ি, রামগঙ্গায় আটক মাছ ভর্তি ট্রলার
Next: খুনের মামলায় গ্রেফতার তৃণমূল বিধায়কের ভাই আনিসুরকে ২ দুদিনের পুলিশি হেফাজত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.