Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে নৃশংস দৃশ্য! নাবালিকার চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে কোপালেন প্রাক্তন প্রেমিক

মধ্যপ্রদেশে নৃশংস দৃশ্য! নাবালিকার চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে কোপালেন প্রাক্তন প্রেমিক

Online Desk জুন 6, 2026
1000333144.jpg

ওঙ্কার ডেস্ক: হাড়হিম করা দৃশ্য মধ্যপ্রদেশে। কিশোরীর চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা প্রাক্তন প্রেমিকের। শুক্রবার এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবককে প্রত্যাখ্যান করেছিল ওই নাবালিকা। আর তার জেরে এই ভয়াবহ নৃশংসতা। আশঙ্কাজনক অবস্থায় ১৭ বছরের কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম ধর্মেন্দ্র পরিহার। ওই কিশোরী বাড়িতে যখন একা ছিল সেই সময় জোর করে তার ঘরে ঢুকে পাশবিক হামলা চালায় তার উপর। নাবালিকার মুখ ও মাথায় প্রায় ২০ বার আঘাত করে। এরপর চুল ধরে টেনে ছাদে নিয়ে যায়, গলায় দড়ি বেঁধে ছাদ থেকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করে। ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যার সত্যতা ওঙ্কার বাংলা যাচাই করেনি। সেই ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে ছাদ থেকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছে হামলাকারী। তার হাত থেকে দড়িটি ফসকে যাওয়ায় মেয়েটি মাটিতে আছড়ে পড়ে উপর থেকে। এরপর অভিযুক্ত নিজেও লাফিয়ে তার কাছে যায়।

কিশোরীর আর্তনাদ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে পরে তার অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের মতে, নাবালিকার শরীরে একাধিক গুরুতর আঘাত রয়েছে। মুখের ক্ষত ঠিক করতে অনেক সেলাই দিতে হয়েছে। গ্রামবাসীরা ঘটনাস্থলেই পরিহারকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যার চেষ্টার পাশাপাশি অন্যান্য গুরুতর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Post Views: 73

Continue Reading

Previous: এবার বঙ্গে ছুটবে বুলেট ট্রেন; জানাল কেন্দ্রের রেলমন্ত্রক
Next: ভারত-চিন সম্পর্কের মধ্যে ঢুকবে না রাশিয়া, সাফ জানালো প্রেসিডেন্ট পুতিন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.