Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘কমিশন বিজেপির সঙ্গে যতই আঁতাত করুক, জিতবেন মমতা’, দাবি অখিলেশের

‘কমিশন বিজেপির সঙ্গে যতই আঁতাত করুক, জিতবেন মমতা’, দাবি অখিলেশের

Online Desk মার্চ 22, 2026
20260322_181258.jpg

ওঙ্কার ডেস্ক: গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্য প্রশাসনের ভার কমিশনের কাঁধে যাওয়ার পর থেকেই একাধিক আমলাকে সরিয়ে দিয়েছে কমিশন। যা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে আঁতাত করে কমিশন কাজ করছে বলে অভিযোগ। এ বার সেই একই অভিযোগ করলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। সেই সঙ্গে তাঁর মন্তব্য আসন্ন নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে পুনরায় বাংলার মসনদে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লখনউয়ে দলীয় কার্যালয়ে এক পুরস্কার বিতরণ কর্মসূচিতে অংশ নেন সমাজবাদী পার্টির প্রধান। সেই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে মন্তব্য করে অখিলেশ বলেন, ‘এই লড়াইটা মমতাকে একাই লড়তে হচ্ছে। বিজেপির সঙ্গে আঁতাঁত করে নির্বাচন কমিশন যত আধিকারিককেই বদলি করুক না কেন, বিজেপি-কমিশনের মধ্যে যতই আঁতাত থাকুক না কেন, জিতবেন তিনিই।’ উল্লেখ্য, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া প্রসঙ্গে আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন অখিলেশ। কমিশনের আধিকারিক বদলি নিয়ে এ বার তৃণমূল নেত্রীর পাশে দাঁড়ালেন তিনি।

কমিশনকে আক্রমণ করে অখিলেশ বলেন, ‘উত্তরপ্রদেশের পূর্বের নির্বাচনগুলির দিকে তাকান, আধিকারিকদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমন একটিও ঘটনার কথা আপনারা বলতে পারবেন? এখন আবার ভোট এগিয়ে আসতেই ‘সেটিং’ শুরু হয়ে গিয়েছে। কোন আধিকারিককে কোথায় পাঠানো হবে, তা আগে ভাগেই ঠিক করা হচ্ছে।

Post Views: 97

Continue Reading

Previous: ইচ্ছার বিরুদ্ধে পদোন্নতি নয়, কর্মচারীর অধিকারে সিলমোহর হাই কোর্টের
Next: দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের নিচে, উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.