Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের নিচে, উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের নিচে, উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস

Online Desk মার্চ 23, 2026
gf.png

ওঙ্কার ডেস্ক: গত সপ্তাহে বৃষ্টির কারণে তাপমাত্রা নেমে গিয়েছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচে। সোমবার তাপমাত্রা সামান্য বাড়লেও স্বাভাবিকের নিচেই এখনও রয়েছে দিন ও রাতের তাপমাত্রা। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে এখনও বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আবারও সপ্তাহান্তে শুক্রবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
সোমবার মনোরম আবহাওয়া উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসী। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এরপর শুক্র ও শনিবার সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সোমবার উত্তরের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের বাকি জেলাগুলিতে। মঙ্গলবার শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে।

Post Views: 148

Continue Reading

Previous: ‘কমিশন বিজেপির সঙ্গে যতই আঁতাত করুক, জিতবেন মমতা’, দাবি অখিলেশের
Next: ইরান গোটা বিশ্বের জন্য ক্ষতিকারক বলে দাবী করে ইউরোপের সাহায্যপ্রার্থী ইজরায়েল

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.