Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘রাজনৈতিক যুদ্ধের জায়গা আদালত নয়’, মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা নিয়ে মন্তব্য প্রধান বিচারপতি গভাইয়ের

‘রাজনৈতিক যুদ্ধের জায়গা আদালত নয়’, মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা নিয়ে মন্তব্য প্রধান বিচারপতি গভাইয়ের

Online Desk জুলাই 21, 2025
mamata-.jpg

ওঙ্কার ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। এদিন সর্বোচ্চ আদালত মামলাকারী আইনজীবীকে জানায় ‘রাজনৈতিক যুদ্ধ অন্য জায়গায় করুন’। প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে দায়ের হয় আদালত অবমাননার মামলা। সেই মামলা প্রসঙ্গে কড়া বার্তা দিলেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি।

সোমবার মামলার শুনানির সময় প্রধান বিচারপতি বি আর গভাই বলেন, ‘আদালতকে রাজনীতির জায়গা করবেন না। রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন।’ মামলাকারীর আইনজীবীর উদ্দেশে এদিন এই মন্তব্য করেন প্রধান বিচারপতি। ‘আত্মদীপ’ নামের এক সংগঠনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ, স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতের রায় প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করেছেন। যার ফলে আদালতের সম্মানহানি হয়েছে।

মামলাকারী আইনজীবী এদিন জানান, অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মামলাটি স্থগিত রাখার আবেদন জানানো হয়। তার পরেই প্রধান বিচারপতি বিআর গভাইয়ের পর্যবেক্ষণ, রাজনৈতিক উদ্দেশ্যে আদালতের ব্যবহার মেনে নেওয়া যায় না। আগামী চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।

Post Views: 135

Continue Reading

Previous: ২১ জুলাইয়ের ভিড়ের মাঝে উত্তরকন্যা অভিযান, তৃণমূলের সভাকে কটাক্ষ শুভেন্দুর
Next: শহীদ দিবসের মঞ্চ থেকে ২৬শের ভেরি বাজালেন তৃণমূল নেত্রী ! কেন্দ্রের বিরুদ্ধে কামান দাগলেন মমতা।

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.