Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২১ জুলাইয়ের ভিড়ের মাঝে উত্তরকন্যা অভিযান, তৃণমূলের সভাকে কটাক্ষ শুভেন্দুর

২১ জুলাইয়ের ভিড়ের মাঝে উত্তরকন্যা অভিযান, তৃণমূলের সভাকে কটাক্ষ শুভেন্দুর

Online Desk জুলাই 21, 2025
west-bengal-leader-of-opposition-suvendu-adhikari-133403445-16x9_0.png

ওঙ্কার ডেস্ক: তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস ঘিরে সোমবার সকাল থেকেই জনসমুদ্র কলকাতার ধর্মতলায়। রাজ্যের নানা প্রান্ত থেকে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক এসে ভিড় জমিয়েছেন শহরের বুকে। পোস্টার, ফ্লেক্স, বড় কাটআউট মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেয়ে গেছে শহরের বিভিন্ন প্রান্তে। আসন্ন ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের কাছে এটি শেষ ২১ জুলাই সমাবেশ তাই রাজনৈতিক গুরুত্বও তুঙ্গে। এই আবহেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ দিন সকালে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান-এ যোগ দিতে।

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক শিবিরের এই শক্তি প্রদর্শনকে একরকম তাচ্ছিল্যই করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘এটা কোনও সভা নয়, পাগলু ডান্স হবে।’ শুভেন্দুর অভিযোগ, তৃণমূলের ২১ জুলাই কোনও শহিদদের প্রতি শ্রদ্ধার কর্মসূচি নয় এটি পুরোপুরি রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ। তাঁর দাবি, ‘জোর করে লোক আনানো হয়েছে। বহু মানুষ স্টেশনে এসেই ফিরে গিয়েছেন।’
প্রসঙ্গত, কসবা কাণ্ডের প্রতিবাদে আগে থেকেই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিলেন শুভেন্দু। এই কর্মসূচি ঘিরে আদালত পর্যন্ত যেতে হয়েছে বিজেপিকে। শেষমেশ মিলেছে অনুমতিও।
একদিকে ২১ জুলাই শহরের বুকে শাসক শিবিরের শক্তি প্রদর্শন, অন্যদিকে উত্তরবঙ্গের প্রশাসনিক দফতর ঘিরে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ সোমবার বাংলার রাজনীতির মঞ্চে কার্যত একইসঙ্গে চলছে দুই শিবিরের আলাদা সুরে দুই কর্মসূচি। ফলে দিনভর নজর থাকছে প্রশাসন ও রাজনৈতিক পর্যবেক্ষকদের শান্তিপূর্ণভাবেই শেষ হয় কি না দুই পক্ষের পথ।

Post Views: 291

Continue Reading

Previous: ২০২৬-র নির্বাচনের আগে তৃণমূলের শেষ ২১ জুলাই; ভিড়-যানজটের মধ্যে হাই কোর্টের নির্দেশ মেনে শহর সামলাতে ব্যস্ত পুলিশ
Next: ‘রাজনৈতিক যুদ্ধের জায়গা আদালত নয়’, মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা নিয়ে মন্তব্য প্রধান বিচারপতি গভাইয়ের

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.