Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৩৬ বছর আত্মগোপনে ছিলেন, আত্মসমর্পণ সেই শীর্ষ মাওবাদী নেতার

৩৬ বছর আত্মগোপনে ছিলেন, আত্মসমর্পণ সেই শীর্ষ মাওবাদী নেতার

Online Desk মার্চ 30, 2026
maoist.jpg

ওঙ্কার ডেস্ক: প্রায় চার দশক ধরে আন্ডার গ্রাউন্ডে থাকার পর আত্মসমর্পণ করলেন মাওবাদী শীর্ষ নেতা চেল্লুরি নারায়ণ রাও ওরফে সুরেশ। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং ছত্তিশগড়ে বেশ কয়েকটি বড় হামলার নেপথ্যে তিনি ছিলেন বলে দাবি পুলিশের। সুরেশের সঙ্গে আত্মসমর্পণ করেছেন আরও আট জন ক্যাডার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুরেশ ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য। অন্ধ্র-ওড়িশা সীমান্ত বিশেষ আঞ্চলিক কমিটির সম্পাদক ছিলেন তিনি। মাওবাদী আন্দোলনের সঙ্গে প্রায় ৩৬ বছর রয়েছেন এই নেতা। সুরেশ ছাড়াও ছত্তিশগড় ও ওড়িশার প্লাটুন কমান্ডার, এলাকা কমিটির সদস্য ও দলীয় সদস্য-সহ আরও আট জন ক্যাডার সোমবার বিজয়ওয়াড়ায় অন্ধ্রপ্রদেশের পুলিশের ডিরেক্টর জেনারেল হরিশ কুমার গুপ্তের কাছে আত্মসমর্পণ করেছেন।

তদন্তকারীরা জানান, ২০১৮ সালে প্রাক্তন বিধায়ক কিদারি সর্বেশ্বর রাও এবং প্রাক্তন বিধায়ক সিভেরি সোমেশ্বর রাও-এর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন সুরেশ। পুলিশ বাহিনীর ওপর একাধিক অতর্কিত হামলার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ। অন্ধ্রপ্রদেশ সরকারের আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি অনুসারে, সুরেশ ২৫ লক্ষ টাকা পাবেন। অন্যান্য ক্যাডাররা ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত পাবেন। আত্মসমর্পণকারী নয় জনের প্রত্যেককে ২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন ডিজিপি। আত্মসমর্পণকারী মাওবাদীদের কাছ থেকে পুলিশ একটি ইনসাস রাইফেল, দুটি ব্যারেল গ্রেনেড লঞ্চার, পাঁচটি .৩০৩ রাইফেল, পাঁচটি সিঙ্গেল ব্যারেল ব্রিচ লোডিং বন্দুক এবং ছয়টি সিঙ্গেল-শট রাইফেল-সহ ১৯টি অস্ত্র উদ্ধার করেছে। এ ছাড়া বিস্ফোরক, গোলাবারুদ এবং যোগাযোগ সরঞ্জামও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

Post Views: 120

Continue Reading

Previous: বিশাখাপত্তনমে শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া, প্রেমিকাকে বাড়িতে ডেকে দেহ টুকরো টুকরো করে ফ্রিজবন্দি করলেন বিবাহিত নৌসেনা আধিকারিক
Next: একই ইস্যুতে এলাহাবাদ হাই কোর্টের দুই ভিন্ন রায়; লিভ-ইন সম্পর্ক ঘিরে তুমুল বিতর্ক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.