Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় বাজেটকে ঐতিহাসিক বললেন প্রধানমন্ত্রী মোদী

কেন্দ্রীয় বাজেটকে ঐতিহাসিক বললেন প্রধানমন্ত্রী মোদী

Online Desk ফেব্রুয়ারি 1, 2026
modi-1280-ff.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ রবিবার সংসদে বাজেট পেশ করেছেন। এই বাজেটকে ঐতিহাসিক বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বাজেট পেশের পর ভিডিও বার্তায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মোদী। সেখানে তিনি বলেন, আজকের বাজেট ঐতিহাসিক। শুধু তাই নয় এটি দেশের নারীক্ষমতায়নের চেতনার প্রতিফলন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একজন মহিলা অর্থমন্ত্রী হিসেবে টানা নবম বারের মতো দেশের বাজেট পেশ করে একটি নতুন রেকর্ড তৈরি করেছেন। তিনি বলেন, এই বাজেট বিপুল সুযোগের একটি মহাসড়ক, যা বর্তমানের স্বপ্ন পূরণ করে এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিকে শক্তিশালী করে। ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্যে এই বাজেট ভিত্তি হিসেবে কাজ করবে। মোদী উল্লেখ করেন এই বাজেটের মাধ্যমে ভারত নতুন শক্তি এবং নতুন গতি অর্জন করবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সংস্কারগুলি ভারতের উচ্চাকাঙ্ক্ষী, সাহসী এবং প্রতিভাবান যুবক যুবতীদের ডানা মেলার জন্য একটি খোলা আকাশ দেবে। এই বাজেট আস্থা-ভিত্তিক প্রশাসন এবং মানব-কেন্দ্রিক অর্থনৈতিক কাঠামোর দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করবে বলে জানান তিনি।

উল্লেখ্য, রবিবার নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করেছেন, তাতে জুতো, ব্যাটারি, মোবাইল, বায়ো গ্যাস, ক্যান্সার ও ব্লাড সুগারের ওষুধ, মাইক্রো ওভেনের যন্ত্রাংশের শুল্ক, সোলার প্যানেল-সহ একাধিক জিনিসের দাম কমার ইঙ্গিত মিলেছে। পাশাপাশি দাম বাড়ার ইঙ্গিত মিলেছে সিগারেট, মদ ও খনিজ পদার্থের।

Post Views: 188

Continue Reading

Previous: মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর আগমনের পর বাড়ছে উত্তেজনা
Next: ফের বালুচিস্তানে আত্মঘাতী বোমা হামলা; এখনও পর্যন্ত নিহত ১২০ জনের বেশি

সম্পর্কিত গল্প

manish-gupta.jpg

পরিচারিকাকে কাজ থেকে বাদ দিতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিলেন চিকিৎসক, দিল্লিকাণ্ডের তদন্তে আরও তথ্য সামনে

Online Desk জুন 19, 2026
death-f.jpg

আহমেদাবাদে ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা নিট পরীক্ষার্থীর

Online Desk জুন 19, 2026
hamas.png

পাকিস্তান-বাংলাদেশে বাড়ছে হামাসের প্রভাব; চাঞ্চল্যকর দাবী ইজরায়েলী রাষ্ট্রদূতের

Online Desk জুন 18, 2026

You may have missed

FIR.jpg

পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বসতে পারেন ফিরহাদ!

Online Desk জুন 19, 2026
manish-gupta.jpg

পরিচারিকাকে কাজ থেকে বাদ দিতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিলেন চিকিৎসক, দিল্লিকাণ্ডের তদন্তে আরও তথ্য সামনে

Online Desk জুন 19, 2026
lebanon.jpg

লেবাননে ইজরায়েলের রাতভর বিমান হামলা, নিহত ১৬

Online Desk জুন 19, 2026
JYOTI.jpg

দলের যাবতীয় পদ ছাড়লেন দিদির প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.