Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে অনার কিলিং! ভিন জাতে বিয়ে করায় থানার মধ্যে মেয়েকে কুপিয়ে খুন বাবার

উত্তরপ্রদেশে অনার কিলিং! ভিন জাতে বিয়ে করায় থানার মধ্যে মেয়েকে কুপিয়ে খুন বাবার

Online Desk জুন 13, 2026
knife.jpg

ওঙ্কার ডেস্ক: পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের জীবনসঙ্গী বেছে নেওয়াই কাল হল ১৯ বছর বয়সী তরুণীর। স্বামীকে না ত্যাগ করায় থানার মধ্যে ছুরি দিয়ে কুপিয়ে তাঁকে খুন করলেন জন্মদাতা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলাই। ইতিমধ্যে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণী ভিন জাতের ছেলের সঙ্গে বিয়ে করার পর যে বিরোধ তৈরি হয়েছিল তা মেটানোর জন্য বাদৌসা থানায় একটি কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ওই তরুণী, তাঁর স্বামী এবং পরিবারের সদস্যরা ছিলেন। ওই তরুণী পরিবারের ইচ্ছার বিরুদ্ধে নিজের পছন্দের পুরুষকে বিয়ে করায় বাবা-মা ক্রমাগত বিরোধিতা করে আসছিলেন। পরিবারের লোকজন তাঁকে সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য পরামর্শ দেন। কিন্তু তরুণী স্বামীর সঙ্গে থাকার সিদ্ধান্তে অটল ছিলেন। বান্দার পুলিশ সুপার (এসপি) পলাশ বনসাল জানান, বিয়ের ঘটনায় পরিবারের আপত্তির পর ওই তরুণী ও তাঁর স্বামীকে মধ্য প্রদেশ থেকে খুঁজে বের করে কাউন্সেলিংয়ের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল। তিনি বলেন, ‘ঘটনাটি বাদৌসা থানায় ঘটেছে। ওই তরুণীর কাউন্সেলিং প্রক্রিয়া চলাকালীন অভিযুক্ত ছুরি দিয়ে তাঁর মেয়েকে আক্রমণ করেন। ফলে তিনি মারাত্মকভাবে জখম হন এবং পরে মারা যান।’

থানার মধ্যে আচমকা এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই তরুণী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ আকধিকারিক ও পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হামলার দৃশ্য দেখে ওই তরুণীর মা জ্ঞান হারিয়ে ফেলেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেফতার করে খুনের মামলা দায়ের করেছে। বনসাল জানান, নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

Post Views: 46

Continue Reading

Previous: ভারতীয় সেনার নতুন প্রধান ধীরাজ শেঠ, ৩০ জুন থেকে নেবেন দায়িত্ব
Next: ভেনেজুয়েলায় মার্কিন হামলায় খতম কুখ্যাত মাদক মাফিয়া, বড় সাফল্যের দাবি ট্রাম্প প্রশাসনের

সম্পর্কিত গল্প

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
rss-office.jpg

রাঁচিতে আরএসএস-এর অফিসে ছোঁড়া হল পেট্রোল বোম! ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির

Online Desk জুন 17, 2026

You may have missed

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
JAHANGIR.jpg

জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে অপহরণের ছক, গ্রেফতার ৮ পুষ্পা অনুগামী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.