Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তীসগড়ে রোপওয়ে ট্রলি ভেঙে মৃত্যু ১, গুরুতর জখম একাধিক

ছত্তীসগড়ে রোপওয়ে ট্রলি ভেঙে মৃত্যু ১, গুরুতর জখম একাধিক

Online Desk মার্চ 22, 2026
ropeway.png

ওঙ্কার ডেস্ক: ছত্তীসগড়ে এক মর্মান্তিক রোপওয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা, আহত হয়েছেন অন্তত সাতজন যাত্রী। ঘটনাটি ঘটেছে রাজ্যের মহাসমুন্দ জেলার একটি জনপ্রিয় পাহাড়ি মন্দিরে যাতায়াতের জন্য ব্যবহৃত রোপওয়ে পরিষেবায়, যেখানে প্রতিদিন বহু ভক্ত যাতায়াত করেন।
রবিবার সকালে মন্দির থেকে নীচে নামার সময় একটি রোপওয়ে ট্রলি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ট্রলিটি মাঝপথে দুলতে শুরু করে এবং আচমকাই সেটি ছিটকে পড়ে যায়। সেই সময় ট্রলির ভিতরে একাধিক যাত্রী উপস্থিত ছিলেন, যার ফলে দুর্ঘটনার মাত্রা আরও বেড়ে যায়। ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও মন্দিরের কর্মীরা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রোপওয়ের যান্ত্রিক ত্রুটি বা কেবল সংক্রান্ত সমস্যার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন। রোপওয়ে পরিষেবার রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে ধর্মীয় পর্যটন কেন্দ্র হওয়ায় প্রতিদিন বহু মানুষের যাতায়াত হয় এই রোপওয়ে দিয়ে। ফলে এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনের উপর চাপ বাড়ছে।

Post Views: 100

Continue Reading

Previous: ১৫৩ আসনে প্রার্থী তালিকা ঘোষণা হুমায়ুনেরর, একাই দুই কেন্দ্রে লড়বেন তৃণমূল ত্যাগী নেতা
Next: সোমবার এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা: কমিশন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.