Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সোমবার এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা: কমিশন

সোমবার এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা: কমিশন

Online Desk মার্চ 22, 2026
20260322_172920.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী সোমবার স্পেশাল ইনটেনসিভ রিভিশন এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে বলে জানাল নির্বাচন কমিশন। প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন রয়েছে, সেই সমস্ত ভোটারদের নথি যাচাই করে ধাপে ধাপে তালিকা প্রকাশ করবে কমিশন। গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর সোমবার হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ।

গত শুক্রবার এসআইআর-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল৷ কিন্তু কমিশনের তরফে ওই দিন তালিকা প্রকাশ করা হয়নি। এ বিষয়ে রবিবার, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তার জবাবে তিনি জানান, ‘সোমবার সন্ধ্যায় এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে।’

কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের ৭ হাজার বুথের তালিকা প্রস্তুত হয়েছে। রাজ্যজুড়ে ৮০ হাজারেরও বেশি বুথ রয়েছে। তবে কয়েক হাজার বুথে বিচারাধীন ভোটার নেই। কালিম্পং, ঝাড়গ্রাম, দার্জিলিং-এর মতো জেলাগুলিতে একাধিক বুথে বিচারাধীন ভোটার নেই। তাই সব বুথের ক্ষেত্রে সাপ্লিমেন্টরি তালিকা প্রকাশ করা হবে না। অন্য দিকে সাপ্লিনেন্টারি তালিকায় নাম না থাকলে সংশ্লিষ্ট ভোটাররা ট্রাইবুনালের দ্বারস্থ হতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে।

Post Views: 111

Continue Reading

Previous: ছত্তীসগড়ে রোপওয়ে ট্রলি ভেঙে মৃত্যু ১, গুরুতর জখম একাধিক
Next: ইচ্ছার বিরুদ্ধে পদোন্নতি নয়, কর্মচারীর অধিকারে সিলমোহর হাই কোর্টের

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.