Skip to content
মে 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন সুপারস্টার বিজয়

তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন সুপারস্টার বিজয়

Online Desk মে 9, 2026
talapathy-vijay.png

ওঙ্কার ডেস্ক: তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন টিভিকে প্রধান বিজয় মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতে বিপুল জনপ্রিয়তা অর্জনের পর এবার প্রশাসনিক নেতৃত্বের কেন্দ্রে উঠে আসছেন তিনি। আসন সংখ্যা নিয়ে বহু জটিলতার পর শুক্রবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর আনুষ্ঠানিকভাবে বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানান। শনিবার সকাল ১১টায় তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। যার মাধ্যমে তামিলনাড়ু পেতে চলেছে নতুন মুখ্যমন্ত্রী।
বাংলার সঙ্গেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তামিলনাড়ুতে। নব নির্মিত দল টিভিকে গঠন করে রাজনীতির মাঠে নামেন অভিনেতা থালাপতি বিজয়। তামিলনাড়ুর ২৩৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। টিভিকে একক বৃহত্তম দল হিসেবে ১০৮টি আসন লাভ করে। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তবে কংগ্রেস, বাম দল এবং ভিসিকে-র সমর্থনে বিজয় প্রয়োজনীয় সংখ্যা পূরণ করতে সক্ষম হন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের বিপুল জনপ্রিয়তা, বিশেষ করে যুব সমাজের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা, এই নির্বাচনে টিভিকে-র উত্থানের অন্যতম প্রধান কারণ। পরিবর্তনের বার্তা, দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি এবং নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে আত্মপ্রকাশ তাঁকে জনগণের আস্থার কেন্দ্রে নিয়ে এসেছে। জোটের এই সমীকরণই তাঁকে মুখ্যমন্ত্রীর পদে পৌঁছে দিয়েছে। দলের বিশিষ্ট নেতাবৃন্দরা বিজয়ের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন।
তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ একাধিক জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি আশা করা হচ্ছে। অন্যদিকে টিভিকে-কে সমর্থন করার জন্য রাজ্যের অনান্য রাজনৈতিক দল গুলির সমালোচনা করেছে বিজেপি। বিজেপি সাংসদ প্রবীন খন্ডেলওয়াল কংগ্রেস এবং সিপিএমকে সুবিধাবাদী দল বলে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন।

Post Views: 26

Continue Reading

Previous: ২০২৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন! ঘোষণা হুমায়ুনের
Next: বিরোধী হিসাবে কেমন হবে তৃণমূল, স্পষ্ট করল অভিষেক; বিরোধী দলনেতা নিয়ে এখনও মুখে কুলুপ ঘাসফুলের

সম্পর্কিত গল্প

modi-tagore.jpg

বঙ্গে বিজেপি সরকারের জমানায় চালু হতে পারে যে ৭ কেন্দ্রীয় প্রকল্প

Online Desk মে 9, 2026
x.png

এক্স বায়োতে মুখ্যমন্ত্রীর পরিচয় সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়; নামের আগে মুখ্যমন্ত্রী বসালেন শুভেন্দু

Online Desk মে 9, 2026
cm-suvendu.jpg

মুখ্যসচিব ও পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকে শুভেন্দু

Online Desk মে 9, 2026

You may have missed

modi-tagore.jpg

বঙ্গে বিজেপি সরকারের জমানায় চালু হতে পারে যে ৭ কেন্দ্রীয় প্রকল্প

Online Desk মে 9, 2026
x.png

এক্স বায়োতে মুখ্যমন্ত্রীর পরিচয় সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়; নামের আগে মুখ্যমন্ত্রী বসালেন শুভেন্দু

Online Desk মে 9, 2026
cm-suvendu.jpg

মুখ্যসচিব ও পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকে শুভেন্দু

Online Desk মে 9, 2026
Capture.JPG

মুখ্যমন্ত্রী হয়েই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শুভেন্দু অধিকারী

Online Desk মে 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.