Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২০২৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন! ঘোষণা হুমায়ুনের

২০২৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন! ঘোষণা হুমায়ুনের

Online Desk মে 9, 2026
humayun-kabir.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের সাধারণ নির্বাচনের এখনও তিন বছর বাকি। এখন থেকেই লোকসভা নির্বাচনে ভোটের অঙ্ক কষছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। শনিবার শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনেই আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করলেন হুমায়ুন কবীর।

শনিবার হুমায়ুন জানান, রাজ্যের ৬টি লোকসভা আসন ছাড়া বাকি সমস্ত আসনে বিজেপিকে সমর্থন করবেন তিনি। সেই সঙ্গে মুর্শিদাবাদের ৩টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসকে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। হুমায়ুনের কথায়, ‘মুর্শিদাবাদের ৩, মালদহের ২ ও রায়গঞ্জ এই ৬ আসনে প্রার্থী দেব। আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের বাকি সব আসন ছেড়ে দেব বিজেপিকে। অঘোষিত সমর্থন দেব।’ তৃণমূলকে পরাস্ত করার হুঁশিয়ারি দিয়ে তাঁর বার্তা ‘মুর্শিদাবাদের ৩ আসনে তৃণমূলকে হারাব। আমি বহরমপুর থেকে জিতব। জঙ্গিপুর ও বহরমপুর থেকে আমার দুই প্রার্থীকে জেতাব।’

উল্লেখ্য, শনিবার ২৫ বৈশাখের দিন পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ছাড়াও দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক-সহ পাঁচ জন মন্ত্রী শপথ নিয়েছেন। বিজেপি সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দুর শপথের আগের দিন অর্থাৎ শুক্রবার নিজের সমাজ মাধ্যমে হুমায়ুন কবীর নয়া মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এ বার সরাসরি বিজেপির সঙ্গে অঘোষিত জোটের বার্তা দিয়ে রাখলেন নওদার জয়ী আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী।

Post Views: 56

Continue Reading

Previous: সমাজ মাধ্যমে মমতা-অভিষেককে আনফলো কলকাতা পুলিশের, অনুসরণ মোদী-শাহ ও শুভেন্দুকে
Next: তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন সুপারস্টার বিজয়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.