Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সমাজ মাধ্যমে মমতা-অভিষেককে আনফলো কলকাতা পুলিশের, অনুসরণ মোদী-শাহ ও শুভেন্দুকে

সমাজ মাধ্যমে মমতা-অভিষেককে আনফলো কলকাতা পুলিশের, অনুসরণ মোদী-শাহ ও শুভেন্দুকে

Online Desk মে 9, 2026
mamata-abhishek.jpg

ওঙ্কার ডেস্ক: তিনি এখন প্রাক্তন। রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ‘অনুসরণ’ করার প্রয়োজন নেই কলকাতা পুলিশের। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দিন প্রকাশ্যে এলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্স হ্যান্ডেলে কলকাতা পুলিশের আনফলো করার খবর। কলকাতা পুলিশ শুধু তৃণমূল সুপ্রিমোকে আনফলো করেনি। সেই সঙ্গে জোড়াফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আনফলো করেছে।

এদিন দেখা গিয়েছে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্ট থেকে ‘ফলো’ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর কার্যালয় এর অ্যাকাউন্টকে। এ ছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর দফতরকেও ‘ফলো’ করছে কলকাতা পুলিশ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জনমত প্রকাশ্যে আসে গত ৪ মে। ওই দিন ভোটের ফল প্রকাশ হতে দেখা যায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। ২৯৩ আসনের মধ্যে ২০৪ আসন বিজেপি পেয়েছে। ধুয়ে মুছে গিয়েছে ঘাসফুল শিবির। মাত্র ৮০টি আসন পেয়ে বিধানসভায় বিরোধী দলের মর্যাদাটুকু কোনও রকমে রক্ষা করতে পেরেছে তৃণমূল। এমনকি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে। তিনি ১৫ হাজেরের বেশি ভোটে তৃণমূল সুপ্রিমোকে হারিয়েছেন।

মমতার পরাজয়ের পর আগেই কলকাতা পুলিশের তরফে তাঁর বাড়ির কাছ থেকে অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেয়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেও স্ক্যানার মেশিন নিয়ে চলে যায় পুলিশ। যা নিয়ে জোড় চর্চা শুরু হয়েছিল। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তা পাওয়ার কথা তা তিনি পাবেন। নিরাপত্তায় আগে কাটছাঁট করার পরে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে আন ফলো করল কলকাতা পুলিশ।

Post Views: 77

Continue Reading

Previous: শ্যামাপ্রাসাদের ছায়াসঙ্গীকে পা ধরে প্রণাম করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী
Next: ২০২৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন! ঘোষণা হুমায়ুনের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.