Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সীমা খান্নাই নাকি ভোটারদের নাম বাদ দিচ্ছেন এসআইআর-এ; বারংবার দাবী তৃণমূলের

সীমা খান্নাই নাকি ভোটারদের নাম বাদ দিচ্ছেন এসআইআর-এ; বারংবার দাবী তৃণমূলের

Online Desk ফেব্রুয়ারি 3, 2026
seema-khanna.png

ওঙ্কার ডেস্ক: বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন অমানবিক এবং প্রক্রিয়াতে অসংগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশনের মুখ্য সচীব জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই সুবাদে তিনি, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এবং এসআাইআর-এ ক্ষতিগ্রস্ত পরিবার দের নিয়ে দিল্লিতে রয়েছেন। সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি বিভাগে কর্মরত সীমা খান্নার উপর আরোপ লাগান যে তিনিই নাকি ৫৮ লক্ষ ভোটারদের নাম বাদ দিয়েছেন তালিকা থেকে।
বর্তমানে দিল্লিতে বাংলায় এসআইআর-এর জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়ে দিল্লিতে রয়েছেন। সোমবার তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবার নির্নাচন কমিশন সদনের সামনে সাংবাদিক বৈঠপকে তিনি বলেন, “এআই-এর সাহায্যে রাজ্যের ৫৮ লক্ষ ভোটারদের নাম বাদ দিচ্ছেন সীমা খান্না”। তিনি সীমা খান্নাকে বিজেপির আইটি সেলের লোক বলেও সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী দাবী করেন বিজেপির কথাতেই তিনি এই কাজ করেছেন।
উল্লেখ্য, সীমা খান্নার প্রসঙ্গ এর আগেও তৃনমূলের মুখে শোনা গেছে একাধিক বার । এর আগে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় দাবী করেছিলেন সীমা খান্না নাকি বিজেপির ইশারাতেই বাংলা থেকে ভোটার দের নাম বাদ দিচ্ছেন। তিনি আরও দাবী করেন তিনি নির্বাচন কমিশন নয় আসলেই কেন্দ্রের হয়ে কাজ করে চলেছেন। অভিষেক আরও বলেছিলেন তাঁর কাছে কিছু তথ্য, চিত্র আছে যাতে তৃণমূলের আনা এই অভিযোগ সত্য প্রমাণ হয়ে যাবে এবং এই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে পেশ করার কথাও বলেন তিনি।
বহু আলোচিত এই সীমা খান্না বর্তমানে নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের ডীআইজি পদে নিযুক্ত। তিনি পাটনার নেতাজি সুভাষ ইনসিটিউট অফ টেকনলজি থেকে স্নাতক হন, এবং আইআইটি দিল্লি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন ককরে বিভিন্ন তথ্যপ্রযুক্তি কোম্পানি তে কাজ করার পর ২০১১ সালে তিনি নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি বিভাগে ডিরেক্টরাল জেনারেল পদে কাজ শুরু করেন। বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার অর্থাৎ এসআইআর-এর প্রস্তুতি পর্বে বঙ্গ সফরে এসেছিলেন সীমা খান্না।

Continue Reading

Previous: ভারত আমেরিকা বাণিজ্যচুক্তি, শুল্ক হ্রাসের পরও রইলো কিছু প্রশ্ন
Next: ইডির অনুমতিতেই দলীয় নথি নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে হলফনামা মমতার

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.