Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারত আমেরিকা বাণিজ্যচুক্তি, শুল্ক হ্রাসের পরও রইলো কিছু প্রশ্ন

ভারত আমেরিকা বাণিজ্যচুক্তি, শুল্ক হ্রাসের পরও রইলো কিছু প্রশ্ন

Online Desk ফেব্রুয়ারি 3, 2026
modi-trump.jpg

ওঙ্কার ডেস্কঃ ভারতের পণ্যের উপরে শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক কমানোর পাশাপাশি বাণিজ্যচুক্তির কথাও উল্লেখ করেছেন। কিন্তু ট্রাম্পের পোস্টের পরই এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে।
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের। তার পরেই সমাজমাধ্যম পোস্টে ট্রাম্প ঘোষণা করেন, তাঁরা উভয়েই একটি ‘বাণিজ্যচুক্তি’তে সম্মত হয়েছেন। এখানেই প্রশ্ন, ট্রাম্প কি দু’দেশের মধ্যে বৃহত্তর বাণিজ্যচুক্তির কথা বোঝাতে চাইলেন? না কি এটি শুধুই শুল্ক কমানো সংক্রান্ত বাণিজ্যিক চুক্তি? ট্রাম্প বা মোদীর পোস্টে তেমন কোন উচ্চবাচ্য নেই।
ট্রাম্প দাবি করেছেন, শুল্ক কমানোর পরিবর্তে ভারত কিছু মার্কিন পণ্য আরও বেশি করে কিনবে। ভারতে বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকার যে শুল্ক সংক্রান্ত এবং অন্য প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলিও কমিয়ে শূন্যে নামিয়ে আনতে উদ্যোগী হবে দিল্লি। কিন্তু ঠিক কোন কোন ক্ষেত্রে শুল্ক বা অন্য বাণিজ্যিক প্রতিবন্ধকতা ভারত শূন্যে নামিয়ে আনবে, তা ট্রাম্পের পোস্টে স্পষ্ট নয়।
‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প দাবি করেন, ভারতের উপরে ‘পারস্পরিক শুল্ক’ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। কিন্তু রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য ‘জরিমানা’ বাবদ ভারতের উপরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো ছিল। সেটির কী হবে, তা প্রাথমিক ভাবে ট্রাম্পের পোস্টে স্পষ্ট ছিল না।
ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরিবর্তে আমেরিকা থেকে তেল কিনবে ভারত। পরবর্তী সময়ে ভেনেজুয়েলা থেকেও তেল কিনতে রাজি হয়েছে ভারত। কিন্তু ট্রাম্পের এমন দাবির পরেও প্রধানমন্ত্রী মোদীর পোস্টে এর কোনও ব্যাখ্যা মেলেনি।

Post Views: 176

Continue Reading

Previous: বাজেট অধিবেশনের শুরুর দিনই বেলা পর্যন্ত মুলতুবি রাখা হল লোকসভা
Next: সীমা খান্নাই নাকি ভোটারদের নাম বাদ দিচ্ছেন এসআইআর-এ; বারংবার দাবী তৃণমূলের

সম্পর্কিত গল্প

burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহণ করতে পারবে না ! বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সার্কুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026

You may have missed

mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহণ করতে পারবে না ! বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সার্কুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.