Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইডির অনুমতিতেই দলীয় নথি নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে হলফনামা মমতার

ইডির অনুমতিতেই দলীয় নথি নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে হলফনামা মমতার

Online Desk ফেব্রুয়ারি 3, 2026
mamata-111.jpg

আইপ্যাক সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার। ইডির অভিযোগ খারিজ করে সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্পষ্ট দাবি, ইডির অভিযোগের কোনও আইনি ভিত্তি নেই। সেকারণে এই মামলা খারিজ করা উচিত।
মুখ্যমন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, তদন্ত সংক্রান্ত কোনও নথি মুখ্যমন্ত্রী সঙ্গে করে নিয়ে যাননি। আর ইডির অভিযোগে যে নথি ও ফাইলের কথা বলা হচ্ছে, সেগুলি তৃণমূল কংগ্রেসের নিজস্ব দলীয় নথি। সেই নথি নিয়ে আসার ক্ষেত্রে ইডি আধিকারিকদের অনুমতি নেওয়া হয়েছিল। ফলে ‘চুরি’ বা বেআইনি ভাবে নথি সরানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
রাজ্যের দাবি, কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন। সেই অবস্থায় ইডির তরফে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার কোনও মৌলিক অধিকার নেই। পাশাপাশি হলফনামাতেও এই প্রশ্ন তোলা হয়েছে, কেন হাইকোর্টে মামলা চলাকালীন একই বিষয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তল্লাশির পদ্ধতি নিয়েও আপত্তি জানানো হয়েছে রাজ্যের তরফে।
ইডির অভিযোগ ছিল, বেআইনি কয়লা পাচার মামলার তদন্ত চলাকালীন আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈন এবং তাঁর সল্টলেকের অফিসে তল্লাশির সময় মুখ্যমন্ত্রী নিজে গিয়ে তদন্তে বাধা দেন। শুধু তাই নয়, প্রয়োজনীয় নথি ও ডিজিটাল সামগ্রী সরানোরও চেষ্টা করা হয় বলে দাবি করে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু সুপ্রিম কোর্টে দাখিল করা পাল্টা হলফনামায় মুখ্যমন্ত্রী এই সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।

Post Views: 168

Continue Reading

Previous: সীমা খান্নাই নাকি ভোটারদের নাম বাদ দিচ্ছেন এসআইআর-এ; বারংবার দাবী তৃণমূলের
Next: নির্বাচনের আগে খুলছেনা শিলিগুড়ি-বর্ধমান ফ্লাইওভার!

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.